ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা রাস্তার মাথায় গতকাল দোয়া-মোনাজাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে “স্কয়ার ফার্মেসি”।
এখানে দেশী ও বিদেশী যাবতীয় ঔষধ পাইকারী ও খুচরা উভয়ভাবে বিক্রি করা হবে।
এছাড়াও ভেটেরিনারি ঔষধেরও সহজলভ্য ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুতিয়ারা জামে মসজিদের ইমাম আলহাজ্ব মুফতি আক্তারুজ্জামান সাহেব। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফার্মেসিটির প্রোপ্রাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ওবায়েদুল্লাহ, বি.বি.এস ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং এল.এম.এ, এ.এফ.পি ডিগ্রিধারী।
প্রোপ্রাইটর মোঃ ওবায়েদুল্লাহ বলেন—
“মানসম্মত ওষুধ এবং সঠিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই স্কয়ার ফার্মেসির যাত্রা শুরু করেছি। আশা করি এলাকার মানুষ এখান থেকে আন্তরিক ও নির্ভরযোগ্য সেবা পাবেন।”

