ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘর পশুর হাট পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
মঙ্গলবার (২৬ মে) তিনি হাট পরিদর্শনে গিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে লেনদেন করতে পারেন, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
