আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন।চীনের ইউহান প্রদেশের গভর্নর মি. ওয়াং ইউবো-এর আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন (China-South Asia Exposition)-এ অংশ নিতে আগামী ১০ জুন চীনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।জানা গেছে, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. কায়সার কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নেবে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সম্মেলনে যোগ দেবেন।আন্তর্জাতিক এ আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্যের এ আন্তর্জাতিক সফরকে জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
