ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ৬ষ্ঠ বারের মতো স্বেচ্ছায় (B+) রক্তদান করেছেন তরুণ সংগঠক মাইনুদ্দিন তানজিব লাল।দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সমাজসেবামূলক কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি জরুরি প্রয়োজনে রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় তরুণদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করছে।
রক্তদান শেষে মাইনুদ্দিন তানজিব লাল বলেন, “দেহের একটু রক্ত দিলে যদি একটি প্রাণ বেঁচে যায়, এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না। সবাই নিয়মিত রক্তদানে এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীর জীবন ঝুঁকিতে পড়বে না।মানবতার সেবায় তার এ মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন বাঁচানোর অন্যতম শ্রেষ্ঠ মানবিক কাজ, আর মাইনুদ্দিন তানজিব লাল এ ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
