মোটরসাইকেলে ইয়াবা বহন, আশুগঞ্জে গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি মোটরসাইকেল আটক করে।
এসময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ৭১০ (সাতশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন—রাসেল মিয়া, পিতা: সুরুজ আলী, সাং: বৌলাই, থানা: কিশোরগঞ্জ সদর, জেলা: কিশোরগঞ্জ।এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
