ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পালসার মোটরসাইকেল আটক করা হয়।
পরে মোটরসাইকেলের আরোহীদ্বয়কে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। রায়হান মিয়া, পিতা: আবদুল হাসিম, সাং: দূর্গাপুর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। কাজল মিয়া, পিতা: জলিল মিয়া, সাং: চান্দি মধ্যপাড়া, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত রায়হান ও কাজলের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি করে মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
