Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»বাঞ্চারামপুর»জনতার লাইব্রেরি, না প্রশাসনের? নামকরণে বাঞ্ছারামপুরে তীব্র বিতর্ক
    বাঞ্চারামপুর

    জনতার লাইব্রেরি, না প্রশাসনের? নামকরণে বাঞ্ছারামপুরে তীব্র বিতর্ক

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaJune 26, 2026Updated:June 26, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি: মো. আরজু হাসান

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দীর্ঘদিন বন্ধ থাকা পাবলিক লাইব্রেরির পুনঃপ্রতিষ্ঠা এবং নামকরণকে কেন্দ্র করে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার ছাত্রসমাজ এবং প্রয়াত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার অবদানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন সর্বস্তরের জনগণ ও সচেতন মহল।

    স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া বাঞ্ছারামপুর পাবলিক লাইব্রেরিটি পুনরায় চালুর জন্য বিভিন্ন সময়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হলেও সেটি আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ছাত্রসমাজ লাইব্রেরিটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। এলাকার পাঠকমহল ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা তৎকালীন ইউএনও ফেরদৌস আরার কাছে ২৪/০৮/২০২৫ তারিখে লাইব্রেরিটি পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতন ব্যক্তি ও সংগঠনও স্মারকলিপি জমা দেয় এবং বিষয়টি নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলে।

    তৎকালীন ইউএনও ফেরদৌস আরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে লাইব্রেরির সংস্কার ও পুনরায় চালুর উদ্যোগ নেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও নিয়মিত তদারকিতে লাইব্রেরির সংস্কারকাজ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে।

    তবে কাজ চলমান অবস্থায় তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে লাইব্রেরির কার্যক্রম কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়ে।

    পরবর্তীতে ছাত্রসমাজ ও পাঠকমহল পুনরায় লাইব্রেরির কাজ সম্পন্ন করার দাবিতে সরব হয়। তারা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা প্রশাসক শারমিন সুলতানা এবং স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানায়।

    এরই ধারাবাহিকতায় লাইব্রেরির কাজ পুনরায় শুরু হয় এবং বর্তমানে সেটি উদ্বোধনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

    তবে এরই মধ্যে লাইব্রেরির নামকরণকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

    প্রশাসন সূত্রে জানা গেছে, লাইব্রেরিটির নাম চূড়ান্ত করা হয়েছে উপজেলা প্রশাসন গ্রন্থাগার। কিন্তু এই নাম নিয়েই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ছাত্রসমাজ ও সচেতন মহলের দাবি, শুরু থেকে শেষ পর্যন্ত যারা নিঃস্বার্থভাবে লাইব্রেরিটি পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন ও বাস্তবায়নের জন্য কাজ করেছেন, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত গ্রহণ না করেই বিতর্কিত এ নাম নির্ধারণ করা হয়েছে।

    স্থানীয় শিক্ষিত জনগোষ্ঠী ও সাধারণ মানুষের দাবি, একটি জনসেবামূলক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম এমন হওয়া উচিত, যা তার ইতিহাস, স্থানীয় পরিচয় এবং অবদানকে ধারণ করে।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ লিখছেন, যে ছাত্রসমাজ, শিক্ষিত জনগোষ্ঠী এবং প্রয়াত ইউএনও ফেরদৌস আরা লাইব্রেরিটির পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন, তাঁদের অবদানকে উপেক্ষা করা হচ্ছে।

    তাদের দাবি, লাইব্রেরিটির নাম ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি রাখা হোক, যাতে প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তার অবদান স্মরণীয় হয়ে থাকে। অন্যদিকে অনেকেই বিকল্প হিসেবে অন্তত বাঞ্ছারামপুর পাবলিক লাইব্রেরি নামটি রাখার পক্ষে মত দিয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, যে মানুষগুলোর অবদানে একটি বন্ধ লাইব্রেরি নতুন জীবন পেল, তাদের মতামত উপেক্ষা করে উপজেলা পাবলিক লাইব্রেরির নাম ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ রাখা হয়েছে। এতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ইতিহাস ও জনসম্পৃক্ততার গুরুত্ব খর্ব করা হয়েছে।স

    তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নামকরণকে ঘিরে স্থানীয় পর্যায়ে জনমত ও আলোচনা ক্রমেই তীব্র হয়ে উঠছে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleনাসিরনগরের শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দিলেন এমপি এম এ হান্নান
    Next Article ট্রেনের ইঞ্জিনে গাঁজা পাচার: আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

    Related Posts

    বাঞ্ছারামপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

    July 28, 2026

    বিলাসবহুল পাজেরোতে বিদেশি মদ পাচার, বাঞ্ছারামপুরে পুলিশের জালে কারবারি

    July 14, 2026

    বাঞ্ছারামপুরে উপজেলা জামায়াতের নায়েবে আমিরের ভাইয়ের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সুষ্ঠু তদন্তের দাবি জেলা আমিরের।

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.