‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে বীর জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই ২০২৬ খ্রি.) সকালে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি এ শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
শ্রদ্ধা নিবেদনকালে তিনি শহিদদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের প্রতি সম্মান জানান।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
