ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভৈরব সংযোগকারী রেলওয়ে সেতু এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত টিপু অবশেষে স্থানীয়দের হাতে আটক হয়েছে।
জানা যায়, সেতু এলাকায় চলাচলকারী পথচারী ও যাত্রীদের টার্গেট করে কৌশলে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সম্প্রতি একাধিক ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা সতর্ক অবস্থানে থাকেন।
অবশেষে ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিমের সদস্যরা পরিকল্পিতভাবে নজরদারি বাড়িয়ে টিপুকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সেতু এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
