মোছাব্বির হাসান সজী্ব, ব্রাহ্মণবাড়িয়া
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব বদিউর রহমানের নিয়োগে বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, সততা, দক্ষ নেতৃত্ব এবং দূরদর্শী চিন্তাভাবনা ব্যাংকটির উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
ব্যাংকিং খাতে তাঁর নেতৃত্বের নতুন এই দায়িত্বকে আস্থা ও সম্ভাবনার এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর প্রজ্ঞা, বিচক্ষণতা এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আরও সমৃদ্ধ, আধুনিক ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
এ উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা আলহাজ্ব বদিউর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। তিনি যেন তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও কর্মশক্তি দান করেন এবং তাঁর নেতৃত্বে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
