বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ আশপাশের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি পুলিশ লাইন্স, জেলার ৯টি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র এবং পুলিশের বিভিন্ন ইউনিটের খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
