মাহমুদুল হাসান
হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যার দায়ে খুনী ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ সকল আওয়ামী খুনীদেরকে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হবে।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান
এদিকে, উক্ত বিক্ষোভ মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী।
কর্মসূচির আয়োজন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
