৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: জুলাই স্মৃতি স্তম্ভে ইঞ্জিনিয়ার খালেক হোসেন মাহবুব শ্যামলের শ্রদ্ধাঞ্জলি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেক হোসেন মাহবুব শ্যামল।
বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তাদের অবদানের কথা স্মরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
