- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
Author: Voice Of Brahmanbaria
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ৩নং সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাবা ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী। বৃহস্পতিবার (০৬ আগস্ট) তিতাস নদীর পূর্বপাড়ের কাশিনগর, সিতানগর (৯নং ওয়ার্ডের একাংশ) এবং চান্দেরহাটি গ্রাম (৪নং ওয়ার্ডের একাংশ)-এ ব্যাপক গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখ, সমস্যা, মতামত ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি একটি জনসেবামুখী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষভাবে তিনি সংখ্যালঘু ও অবহেলিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।…
নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারে আক্রান্ত মাওলানা শরিফুল ইসলামের চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে জেলা পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আর্থিক অনুদান পেয়ে মাওলানা শরিফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তাঁর চিকিৎসার জন্য সহযোগিতারও আহ্বান জানান।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোট। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জোটের নেতৃবৃন্দ এ স্মারকলিপি জমা দেন। এতে তারা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় সৃষ্ট দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ নয়; এর কারণে কৃষি, শিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং উৎপাদন খাতেও ব্যয় বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, চরম অর্থনৈতিক চাপে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নম্বর সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী ভোটারদের কাছে ভোট, সমর্থন ও দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “ভোট হলো নীরব এক বিপ্লব। ব্যালট পেপারের শক্তি অনেক সময় কামানের গোলার চেয়েও বেশি। যদি সেই ভোট সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষের পক্ষে পড়ে।” ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। তিনি সুহিলপুর ইউনিয়নের ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোটই বদলে দিতে…
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় বই পড়া কর্মসূচি–২০২৬’ সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ (সিও অফিস) মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভায় অংশগ্রহণকারী শিক্ষাবিদ, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তোলা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গঠনমূলক মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, অন্নদা…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের ভালো ও মন্দ উভয় দিকই নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।” বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানান। সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের বিকাশ, জেলার সমসাময়িক পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা…
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার নদী, বিল ও বিভিন্ন জলাশয়ে আশঙ্কাজনক হারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল, রিল (রিং) জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল। একই সঙ্গে ইলেকট্রিক শকের মাধ্যমে নির্বিচারে মাছ শিকারের ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে মা মাছ, পোনা মাছ এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ব্যাপক হারে নিধনের শিকার হচ্ছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে জেলার প্রাকৃতিক মৎস্যসম্পদ মারাত্মক সংকটের মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ, বছরের এই সময়টি মা মাছের প্রজনন এবং পোনা মাছের বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ ঠিক এই সময়েই এক শ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ জাল ও ইলেকট্রিক শক ব্যবহার করে নির্বিচারে…
বিশেষ প্রতিনিধি ও পরিবেশ কর্মী | মোহাম্মদ অলিউল্লাহ খানপ্রকাশ: ৪ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাইকপাড়া ননী সাহা রোড সংলগ্ন তিতাস নদীর তীর ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। কার্যকর তদারকি ও সংরক্ষণ উদ্যোগের অভাবে নদীর তীরবর্তী এলাকা এখন স্থায়ী ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে যত্রতত্র বর্জ্য ফেলা, অবৈধ দখল এবং দূষণের কারণে নদীটি তার স্বাভাবিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, একসময় প্রাণচঞ্চল এই নদীর দুই তীরজুড়ে ছিল সবুজ প্রকৃতি ও মানুষের পদচারণা। বর্তমানে সেখানে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। পচনশীল বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধে নদীতীরের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে এসব বর্জ্য নদীর পানিতে মিশে পানিদূষণের…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বুধবার (৫ আগস্ট) শহরের একটি নির্ধারিত স্থানে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, ছাত্র-যুব প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ভবিষ্যতে যেন স্বৈরাচার বা কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) সকালে কর্মসূচির শুরুতে শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে পুষ্পস্তবক…