Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»ব্রাহ্মণবাড়িয়া»ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় বই পড়া কর্মসূচি–২০২৬’ সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
    ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় বই পড়া কর্মসূচি–২০২৬’ সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় বই পড়া কর্মসূচি–২০২৬’ সফল ও সার্থকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ (সিও অফিস) মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

    সভায় অংশগ্রহণকারী শিক্ষাবিদ, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তোলা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গঠনমূলক মতামত তুলে ধরেন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া-এর বার্তা সম্পাদক লিংকন ভূঁইয়া, ছাত্রদলের প্রতিনিধি শাহাদাত হোসেন, ওলামা দলের প্রতিনিধি আবু ইসহাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীম আরা বেগমসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

    সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা এবং আলোকিত সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। ২০২৬ সালের জাতীয় বই পড়া কর্মসূচিকে ব্রাহ্মণবাড়িয়া সদরে সফল করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”

    সভায় উপস্থিত প্রতিনিধিরা কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বইপড়ার সংস্কৃতি বিস্তারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামকে সাংবাদিক ইউনিয়নের সংবর্ধনা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
    Next Article সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে ইয়াসমিন বেগম (বিনা) চৌধুরীর ভোট, সমর্থন ও দোয়া কামনা

    Related Posts

    তিতাস নদীর তীরে মেড্ডা কসাইখানার বর্জ্য: রক্ত-আবর্জনায় দূষণের শঙ্কা, হুমকিতে নদীর পরিবেশ

    August 8, 2026

    ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের নিচে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’

    August 8, 2026

    সিলেটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুরের সন্তান সাইফুল ইসলাম ইমন

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.