Author: Voice Of Brahmanbaria

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে কর্মসূচির সূচনায় শহরের পৌর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানের কথা স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের স্মৃতি চির অম্লান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Read More

ব্রাহ্মণবাড়িয়া: সরকারি ছুটির দিন হওয়ায় কি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রোগীরা নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন—এমন প্রশ্ন তুলেছেন রোগী ও স্বজনরা। হামের বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি শিশু রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসকদের রাউন্ড অত্যন্ত জরুরি হলেও, ছুটির দিনে এ বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, গতকাল চিকিৎসকদের রাউন্ডের পর ভর্তি হওয়া অনেক রোগী আজও চিকিৎসকের অপেক্ষায় রয়েছেন। বুধবার হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত শিশুদের কান্না ও অসুস্থতার দৃশ্য দেখে কষ্ট ও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, ছোট ছোট শিশুদের সুস্থতার জন্য নিয়মিত চিকিৎসা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো…

Read More

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: জুলাই স্মৃতি স্তম্ভে ইঞ্জিনিয়ার খালেক হোসেন মাহবুব শ্যামলের শ্রদ্ধাঞ্জলি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেক হোসেন মাহবুব শ্যামল। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে তাদের অবদানের কথা স্মরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারে রিকশা, মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে ফ্লাইওভারের ওপর চলাচলের সময় একটি রিকশা, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মধ্যে হঠাৎ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় ও তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের স্মরণে তাঁদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শোকরানা ও দোয়া মাহফিল। সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে জেলার সর্বস্তরের আলেম-উলামা, ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট ২০২৬ (বুধবার) জোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া, খান টাওয়ার সংলগ্ন স্থানে এ শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, মাহফিলে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য,…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মরণ এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের বালু ব্যবসা, তিতাস অঞ্চলে কথিত সিন্ডিকেটের প্রভাব এবং আলাউদ্দিন নামে এক ব্যক্তির জমি দখলের অভিযোগ—এসব ঘটনার পেছনে একই চক্র জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আশুগঞ্জের বালুর সিন্ডিকেট, তিতাস অঞ্চলের কথিত সিন্ডিকেট এবং জমি দখলের অভিযোগে অভিযুক্ত গোষ্ঠী একই নেটওয়ার্কের অংশ হতে পারে। তিনি আরও দাবি করেন, প্রশাসনের কিছু ব্যক্তি ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তবে তিনি এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। এমপি শ্যামল জানান, বিষয়টি তিনি জেলা প্রশাসকের (ডিসি) নজরে এনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শেখ সাদী সুমন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, মানবিক মূল্যবোধ বিকাশ, জ্ঞানচর্চা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের জন্য ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে সদস্য নির্বাচিত হয়েছেন কাউতলী এলাকার জনাব আবু ইসা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে গঠিত এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে (স্মারক নং: ০৫.৪২.১২১৩.০০০.০৬.০০২.২৬.১০৭৪) এ কমিটি অনুমোদনের বিষয়টি…

Read More