Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরকারি হাসপাতালকে ঘিরে সক্রিয় দালালচক্রের অভিযোগ নতুন নয়। তবে দীর্ঘদিন ধরে চলা এ ধরনের তৎপরতা নিয়ন্ত্রণে তদারকি ব্যবস্থা কতটা কার্যকর—তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সরেজমিনে জানা গেছে, সরকারি হাসপাতালের আশপাশে একটি চক্র রোগী ও স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা নির্দিষ্ট চিকিৎসাসেবা কেন্দ্রে যেতে উৎসাহিত করে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ রোগীরা হয়রানি ও অতিরিক্ত খরচের মুখে পড়ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। স্থানীয়দের দাবি, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে দালালদের আনাগোনা থাকলেও তাদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি কম। ফলে স্বাস্থ্যসেবার পরিবেশ ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও…

Read More

ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে পুরো এলাকা মিছিলকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার ১৫ জন শহীদ হয়েছেন। তিনি ওই হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা হিসেবে ওবায়দুল…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পিকআপ এবং দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন এবং দোয়ারাবাজার থানার এরুয়াখাই এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল তিলপাড়া এলাকায় একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই পিকআপটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা…

Read More

নিজস্ব প্রতিবেদক:মো: রামিম (১৫) নামে এক কিশোর গতকাল (সোমবার) সকাল আনুমানিক ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই রামিম সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে স্বজনরা আত্মীয়স্বজন, পরিচিতজন এবং আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ কিশোরের নাম মো: রামিম। তার বয়স ১৫ বছর। তার পিতার নাম ইব্রাহিম। পরিবারের বাড়ি বড় হরণ বাজার সংলগ্ন এলাকায়।…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে ওঠা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্ত ও শুনানিতে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক-২ শাখার শিক্ষা কর্মকর্তা মওদুদ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশির চিঠিতে বলা হয়েছে, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সাময়িক বা চূড়ান্তভাবে বরখাস্ত করার এখতিয়ার সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং…

Read More

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা শমসের আলী প্রায় ১৫ বছর আগে ভুলবশত বাকি থেকে যাওয়া ১০০ টাকা পরিশোধ করতে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া উপজেলার খড়মপুর গ্রামে যান। সেখানে তিনি পাওনাদার এম.এন.এইচ. খাদেম দুলালের হাতে ওই টাকা তুলে দেন। জানা গেছে, দীর্ঘদিন আগে একটি আর্থিক লেনদেনের সময় অসাবধানতাবশত শমসের আলীর কাছে ১০০ টাকা বাকি থেকে যায়। দীর্ঘ সময় পার হলেও বিষয়টি তিনি মনে রেখেছিলেন। পরে সুযোগ পেয়ে তিনি পাওনাদারের খোঁজ করেন এবং নিজ উদ্যোগে তাঁর প্রাপ্য অর্থ পরিশোধ করেন। শমসের আলী বলেন, “টাকার পরিমাণ বড় বিষয় নয়। অন্যের পাওনা পরিশোধ করা প্রত্যেক মানুষের…

Read More

​মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধি ও পরিবেশকর্মীতারিখ: ৩ আগস্ট ২০২৬ / ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে বয়ে চলা তিতাস নদী আজ এক গভীর Existential Crisis বা অস্তিত্ব সংকটে ধুঁকে ধুঁকে মরছে। এককালের প্রমত্তা ও প্রাণবন্ত এই নদীটি আজ প্রতিদিনের নির্মম অবহেলা আর নির্বিচারে ফেলা প্লাস্টিক বর্জ্যের কারণে মৃত্যুর মুখে পতিত হয়েছে। ​জেলা সদরের মেড্ডা কালভৈরব মন্দিরের পাশে তিতাস নদীর তীর আজ খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে। প্রতিদিন সেখানে শত শত টন প্লাস্টিক বর্জ্য, পলিথিন ব্যাগ এবং অপচনশীল প্লাস্টিক সামগ্রীর বিশাল Dump বা স্তূপ করে রাখা হচ্ছে। বাতাস ও বৃষ্টির টানে এসব বর্জ্য সরাসরি গড়িয়ে পড়ছে নদীর স্বচ্ছ জলে। পলিথিন আর…

Read More

মাহমুদুল হাসান হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও জুলাই গণহত্যার দায়ে খুনী ওবায়দুল মুক্তাদির চৌধুরীসহ সকল আওয়ামী খুনীদেরকে অবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় ঘোষণার দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হবে। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান এদিকে, উক্ত বিক্ষোভ মিছিলে ব্রাহ্মণবাড়িয়া…

Read More

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাতান শাড়িসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ০২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা…

Read More

দেবগ্রামে ৩ বছরের শিশু ফাতেমা আক্তার নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:দেবগ্রাম মধ্যপাড়া এলাকায় ৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম মোছাম্মত ফাতেমা আক্তার। সে আজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ শিশু ফাতেমা আক্তার দেবগ্রাম মধ্যপাড়ার মরহুম রমজান মিয়ার বড় ছেলে রফিক মিয়ার দ্বিতীয় মেয়ে। নিখোঁজ শিশুর পরিচয়: পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৩০২৫২৯৬৫৭ এছাড়া শিশুটির সন্ধানে স্থানীয় থানা ও আশপাশের…

Read More