নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাই হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকা থেকে দস্যুতা মামলার প্রধান আসামি মো. ইয়াছিন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চৌমুহনী এলাকার একটি সিএনজি স্ট্যান্ড থেকে লুন্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।এ সময় ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন—সুমন চিশতি ও মামুন মিয়াকেও গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সিএনজিটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, গত ২১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রীবাহী একটি সিএনজি আখাউড়ার দিকে যাওয়ার পথে হীরাপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ইয়াছিন মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
