ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকে করে মাদক পরিবহনের সময় ৬৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৫ মার্চ ২০২৬) ভোর ৫টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি হলুদ-নীল রঙের ট্রাক আটক করা হয়।পরে ট্রাকটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ছোট-বড় মিলিয়ে মোট ৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার মো. সাকিল (২৫) এবং জাহিদুল ইসলাম খোকন (২৪)।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
