২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সদর উপজেলার আনন্দ বাজার এলাকায় জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাছগুলো ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসাধু কিছু ব্যবসায়ী মাছের ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর জেলি জাতীয় পদার্থ ব্যবহার করে থাকে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।জনস্বার্থে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
