আশুগঞ্জ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের খেজুর গাছ প্রতীকের প্রার্থী দেশবরেণ্য আলেম জুনায়েদ আল হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, শেখ মো. শামীম, মো. জসিম উদ্দিন রিপন, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, আলহাজ্ব শাজাহান সিরাজ, মো. জাকির হোসেন, মনির হোসেন, মাইনুল হোসেন চপল, মিজানুর রহমান, মো. মাহিন, হাবিবুর রহমান, মো. কামাল উদ্দিন, আলগীর হোসেন, মেজবা উদ্দিন, গোলাম হোসেন ইফন্তি, ফায়ুজুর রহমান ফায়ুজু, সেলিম পারভেজ ও অ্যাডভোকেট ইয়াসমিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
