পরিবেশ সুরক্ষা ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Green & Clean Brahmonbaria এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার গৌতম পাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয়ে শাকসবজির বীজ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনধারা ও স্বনির্ভরতার প্রতি আগ্রহী করে তোলাই মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা নিজেদের বাসাবাড়িতেও গাছ লাগানো ও সবজি চাষে উৎসাহী হবে, যা পরিবেশ রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
