Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»বাঞ্চারামপুর»বাঞ্ছারামপুরে অভিযান: ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা প্রায় ১ লাখ টাকা
    বাঞ্চারামপুর

    বাঞ্ছারামপুরে অভিযান: ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা প্রায় ১ লাখ টাকা

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যৌথভাবে পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    গত সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের আওতায় এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়া এলাকার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে তল্লাশি চালানো হয়।

    বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে, রাধানগর মধ্যপাড়া এলাকায় ৪০০ ফুট পাইপ উত্তোলন করে ৪৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

    অভিযানে পেট্রোবাংলা ভিজিল্যান্স টিম-৮ এবং বাখরাবাদ ভিজিলেন্স টিমের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া এবিকা গৌরীপুর টিমও অভিযানে অংশগ্রহণ করে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালিকাপুর ও রাধানগর এলাকায় ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাঞ্ছারামপুর উপজেলার সোহেল মার্কেটে অভিযান চালিয়ে দুটি বাণিজ্যিক রাইজার ‘মিস্টার কিচেন’ ও ‘পিজ্জা বয়’-এর অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

    বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা গৌরীপুর এবিকা টিমের প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি আবাসিক ও ২টি বাণিজ্যিক সংযোগসহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি অবৈধ সংযোগ চিহ্নিত ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleবাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মরদেহ উদ্ধার
    Next Article বাঞ্ছারামপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

    Related Posts

    বাঞ্ছারামপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

    July 28, 2026

    বিলাসবহুল পাজেরোতে বিদেশি মদ পাচার, বাঞ্ছারামপুরে পুলিশের জালে কারবারি

    July 14, 2026

    বাঞ্ছারামপুরে উপজেলা জামায়াতের নায়েবে আমিরের ভাইয়ের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, সুষ্ঠু তদন্তের দাবি জেলা আমিরের।

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.