বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, বিজিএমইএ’র মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান করে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে। তিনি নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বেকারত্ব দূরীকরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জেলা পরিষদ জনগণের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
