নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ টিম সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে পূর্ব পাইকপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (পিতা: জীবন মিয়া) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় হলেও বর্তমানে তিনি পূর্ব পাইকপাড়ায় বসবাস করেন।
একই অভিযানে মেড্ডা এলাকা থেকে ২ পুরিয়া গাঁজাসহ রাব্বি (পিতা: সুরুজ মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
