ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সীমনা সড়কের পাশে ফসলি জমি ও বিল ভরাটের দায়ে পূর্বে জরিমানা করা কয়েকটি স্থানের মধ্যে দুটি স্থানের বালি উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) পরিচালিত এ নিলামে সীমনা সড়কের তিন নম্বর ব্রিজ অতিক্রম করে একটি স্থানের বালি বিক্রি করা হয় ২ লাখ টাকায়। এছাড়া এক নম্বর ব্রিজ পার হয়ে রাস্তার বাম পাশে থাকা আরেকটি স্থানের বালি ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।নিলামে বিক্রি হওয়া বালিগুলো সর্বোচ্চ ২০ দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে ক্রেতাদের।এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন আক্তার। তিনি জানান, পর্যায়ক্রমে সীমনা সড়কের পাশে অবৈধভাবে ভরাট করা সব বালির স্থান জরিমানা ও নিলামের আওতায় আনা হবে।প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। জনস্বার্থে প্রকৃতি ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
