ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ১৬ মার্চ, ২০২৬ খ্রি. সকাল ৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালান।
কুমিল্লা থেকে সিলেট গামী মহাসড়কের পাকা রাস্তায় চেকপোস্টে উপস্থিত একটি টয়োটা প্রোবক্স গাড়ি ডিবি পুলিশের নজরে আসে। গাড়িটির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়।
গাড়ি তল্লাশি করার সময় বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
