ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে মাদক বহনের সময় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হানিফ শেখ ওরফে সাদ্দাম হোসেন (৩৫), তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জলিল ভাটিয়ারি এলাকার বাসিন্দা; এবং মোঃ সোহেল ফরাজি (৩০), তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার মালসা এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
