চট্টগ্রাম বিভাগের ১১ জেলার শত শত আবেদনকারীর মধ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার ১১ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘Peace Champions Fellowship’।
১৮ মাসব্যাপী এই ফেলোশিপের আওতায় নির্বাচিতরা শান্তি, নেতৃত্ব বিকাশ ও গবেষণাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, Peace Café পরিচালনা, কমিউনিটি অ্যাকশন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নেবেন তারা।
ফেলোশিপটি পরিচালনা করছে Centre for Peace and Justice, BRAC University ও SURGE Bangladesh। এতে সহযোগিতা করছে সুইজারল্যান্ড দূতাবাস, কানাডা হাইকমিশন ও ইউরোপীয় ইউনিয়ন।
নির্বাচিতদের মধ্যে ৭ জন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল ইউনিভার্সিটি এবং বাকিরা বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ তরুণদের নেতৃত্ব ও সামাজিক স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
