ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে মাদক বহনের সময় বিদেশি মদসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকাল ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১২ (বারো) বোতল SEAGRAM’S BLENDERS PRIDE, WHISKY ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেফতারকৃত আসামি হলেন—মোঃ সায়েদ আলী (পিতা: রওশন আলী), সাং: ইসলামপুর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।
পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
