Author: Voice Of Brahmanbaria

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি অসুস্থ হয়ে ঘাটুরা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন। আজ ১২ ডিসেম্বর শুক্রবার তাকে দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পারিবারিক সূত্রতে জানা যায়, হাফিজুর রহমান মোল্লা কচি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।দেশবাসীর কাছে এই প্রবীন রাজনীতিবীদের সুস্থতার জন্য দোয়া কামনা…

Read More

এম এন মুয়াজ আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর গ্রামে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় মুরুব্বিদের সঙ্গে চায়ের আড্ডায় মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া -০২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে এনসিপির মনোনীত প্রার্থী আশরাফ মাহদি। গত মাসে এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকাবাসী যে কয়েকটি জরুরি সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেছিলেন, তার কিছু সমাধান ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে বলে জানান তিনি। লালপুরের একটি রাস্তা ও একটি ঘাটলার কাজ বর্তমানে চলমান থাকায় স্থানীয়দের মধ্যেও সন্তোষের অনুভূতি তৈরি হয়েছে। তিনি লালপুরে আসছেন শুনে ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া পথরেখেই চেয়ার পেতে অপেক্ষা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান। শফিক মিয়া জানান, উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি আস্থা রেখে এই…

Read More

মিশরের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম স্থান অধিকার করেছেনব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আনাস। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি মুসলিম দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান হাফেজ আনাস বিন আতিক। গত শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ তিলাওয়াত ও দক্ষতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন তিনি। হাফেজ আনাস বিজয়ী সন্মাননা ও পুরস্কার গ্রহণ করেন মিশরের মাননীয় ধর্মমন্ত্রী উসামা আজহারীর হাত থেকে। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ আন্তর্জাতিক…

Read More

বেত-বাড়ীয়া আন্ত মিনি সার্কেল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল: দুইবার সুপার ওভারের পরেও নিষ্পত্তিহীন, উভয় দলেই যুগ্ম চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২নং বুধল ইউনিয়নের বিশ্বরোড-সংলগ্ন বেত-বাড়ীয়ায় অনুষ্ঠিত আন্ত মিনি সার্কেল টুর্নামেন্টের মেগা ফাইনাল জমে উঠেছিল ভিন্নমাত্রার উত্তাপে। পরপর দুইবার সুপার ওভার হওয়ার পরও ম্যাচের কোনো নিষ্পত্তি না হওয়ায় টুর্নামেন্ট কমিটি বেতবাড়ীয়া উত্তর পাড়া ব্রাদার্স টিম এবং বাঘবাড়ি একাদশকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে। তুমুল দর্শক সমাগমে ১০ ওভারের ফাইনালে মুখোমুখি হয় বেতবাড়ীয়া উত্তর পাড়া ব্রাদার্স টিম ও বাঘবাড়ি একাদশ। মাত্র ৪৪ রানের ছোট টার্গেট হলেও ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ওভারের ড্রয়ের পর প্রথম সুপার ওভারেও কোনো দল এগিয়ে যেতে না পারলে খেলা…

Read More

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামী রাজনীতিবীদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ইসলামি ঐক্যজোটের সহ–সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের দলীয় পদ স্থগিত করেছে। রোববার (১ ডিসেম্বর ২০২৫) জারিকৃত কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান অভিযোগের ভিত্তিতে দীলিপের বিরুদ্ধে গৃহীত এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২নং বাসুদেব ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় শহরের পুনিয়াউটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের বাসভবনে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাত এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের ধানের শীষের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা…

Read More

মোহাম্মদ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদা স্মরণে গ্রামীণ ঐতিহ্যের খেলা গুটি দাড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে শহরতলীর শেরপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ ফরিদুল হুদার ছেলে ডাঃ নাজমুল হুদা বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। প্রতিযোগিতায় লাল ও সবুজ নামে দুটি দল অংশ…

Read More

মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থানা সংলগ্ন সেতুর পাশে একটি বহুতল ভবন থেকে উদ্ধার করা হয়। নিহত শাহিনুর আক্তার উপজেলার সলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মাসুদ মিয়া সৌদিপ্রবাসী। শাহিনুর ওই ভবনের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, মাসুদ শাহিনুরের দ্বিতীয় স্বামী। প্রথম সংসারে তাঁর ৮ বছর বয়সী এক ছেলে আছে, যিনি মাঝে মধ্যে মায়ের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। তবে ঘটনার সময় ছেলে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার…

Read More

মোহাম্মদ মাসুদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যৌথভাবে পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় প্রায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের আওতায় এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়া এলাকার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে তল্লাশি চালানো হয়। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে, রাধানগর মধ্যপাড়া…

Read More