Author: Voice Of Brahmanbaria

রাস্তায় কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের যুবক পাভেল খন্দকার। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা নাঈম খান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত কাজে মৌলভীবাজারের কুলাউড়ায় যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় অসাবধানতাবশত প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা একটি সাইড ব্যাগ হারিয়ে ফেলেন তিনি। কিছু দূর যাওয়ার পর ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পারেন নাঈম। এরপর ফিরে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে মহাসড়কের পাশে পড়ে…

Read More

​ মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধিতারিখ: ২৪ ভাদ্র ১৪৩৩ / ৮ সেপ্টেম্বর, ২০১৬ ​ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বসতবাড়ির ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি ওবায়দুল্লাহ সড়কে এ ঘটনা ঘটে। ​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই জমির মালিকানা নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে হাজি বিল্লাল…

Read More

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে সাপের কামড়ে উজ্জল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। নিহত উজ্জল মিয়া শ্রীরামপুর গ্রামের এছান মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জল মিয়া সাপের কামড়ের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তবে সাপের কামড়ের পর তাকে কোথায় চিকিৎসা দেওয়া হয়েছিল এবং ঘটনার কতক্ষণ পর তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া কী ধরনের সাপ তাকে কামড়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উজ্জল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন আব্দুল মান্নানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান মৃত আকরম আলীর ছেলে। তার ঠিকানা ঈদগা বাজার, থানা-হবিগঞ্জ, জেলা-সিলেট। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Read More

আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. শরীফুল ইসলাম। ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক হত্যা মামলা থাকায় ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই ও ডাটাবেজ পরীক্ষা করে ইমিগ্রেশন পুলিশ জানতে পারে, ৫ আগস্টের পর ঢাকার…

Read More

ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এলহামপাড়া ও ভাদুঘর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি প্রায় ১৫২ মিটার অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের এ অভিযানে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে এলহামপাড়া ও ভাদুঘর এলাকার বিভিন্ন স্থানে মাটির নিচে স্থাপন করা অবৈধ গ্যাস পাইপলাইনের সন্ধান পাওয়া যায়। পরে ২৬টি অবৈধ সংযোগের রাইজার উচ্ছেদ করে সংযোগগুলো নিষ্ক্রিয় করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপন করা প্রায় ১৫২ মিটার গ্যাস নেটওয়ার্ক অপসারণ করা হয়। এ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ অনুমোদন করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় কমিটির কার্যক্রমে ভূমিকা রাখার সুযোগ পেলেন এম এ হান্নান। তাঁর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নাসিরনগর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, “এম এ হান্নান একজন তৃণমূল থেকে উঠে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোঃ সালাহউদ্দিন (১৬) নামে এক কিশোর গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। নিখোঁজ সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সাটিরপাড়া (বড় বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি পরিবারের ছোট ভাই। পরিবার সূত্রে জানা যায়, আজ ছয় দিন ধরে সালাহউদ্দিন বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি সালাহউদ্দিনকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭০১৬৩৬৭২৪ পরিবারের পক্ষ থেকে সালাহউদ্দিনকে খুঁজে পেতে সবার সহযোগিতা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় এলাকা থেকে আঃ আলিম (পিতা: মৃত মিয়াচান মিয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আঃ আলিমের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, গোপনে মিছিল-মিটিং আয়োজন বা অংশ নেওয়া এবং বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে কোন মামলায় বা কী ধরনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এদিকে, গ্রেপ্তারের পর আঃ আলিমকে থানায়…

Read More

​মোহাম্মদ অলিউল্লাহ খানতারিখ: ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজিবিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তীব্র যানজট চরম আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী ও ব্যবসায়ীরা। শহরের এই তীব্র ট্রাফিক জ্যাম থেকে নিস্তার পাচ্ছেন না কেউই; এমনকি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা প্রতিদিন এই অচলাবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত এই জনদুর্ভোগ সৃষ্টি হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। ​শহরের ভাদুঘরের বাসিন্দা ও অটোচালক মো. ইমরান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদিন গাড়ি চালিয়ে যা আয় হয়, তার বড় একটা অংশ জ্যামেই…

Read More