Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় করে গাঁজা বহনের সময় ২০ কেজি গাঁজাসহ স্বপন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার পৌরসভার নারায়ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আখাউড়া থানার একটি দল নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় কয়েকদিন অনুপস্থিত থাকার জেরে ১১ বছর বয়সী এক ছাত্রকে বেত দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মুফতি ইব্রাহিম বিন মুজিব নামে ওই শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষক শিশুটির খালু হওয়ায় পারিবারিক সম্পর্কের কারণে তাঁর বিরুদ্ধে মামলা করতে রাজি হয়নি পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজি বিভাগের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (১১) গত বুধবার এ নির্যাতনের শিকার হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের প্রবাসী রমজান আলী ওরফে রুমান মিয়ার ছেলে। অভিযুক্ত মুফতি ইব্রাহিম বিন মুজিব শিশুটির…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তিতাসের বুকে আবারও বৈঠার ছন্দ আর নৌকার দৌড়ের উচ্ছ্বাসে জমে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালনের লক্ষ্যে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ ২০২৬’। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে তিতাস নদীর শিমরাইলকান্দি-গাঁওগ্রাম পয়েন্ট থেকে মেড্ডা শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার দিন বেলা ১১টা থেকে শুরু হবে প্রাথমিক রেজিস্ট্রেশন কার্যক্রম। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে মূল নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমবে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রা শুরু করেছে ‘নবীনগর সাংবাদিক সমিতি’ (NSS)। নবীনগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের ২১ জন সাংবাদিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহাবুব আলম লিটনকে আহ্বায়ক, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক সমাচারের প্রতিনিধি শাহীন রেজা টিটুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন দৈনিক ভোরের দর্পনের প্রতিনিধি ও সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বৈশাখী টিভির প্রতিনিধি কে এম জসীম উদ্দিন। নবগঠিত ‘নবীনগর সাংবাদিক সমিতি’ সাংবাদিকদের পেশাগত অধিকার ও…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মোরাশেদা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারে জুয়েল ইলেকট্রনিকসের ওয়ালটন শোরুমের সামনে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় মোরাশেদাকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোরাশেদা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কোনাপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি অভিভাবক ও শিক্ষকের ওপর অভিমান করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো—আরিয়ান সরকার (১৫) ও ইনসাফুল ইসলাম (৯)। জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিমান করে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের অভিভাবকেরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর ১০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে পুলিশ দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদের নিরাপদে নিজ নিজ মা-বাবার জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। দুই শিক্ষার্থীকে ফিরে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, আগের দিন সংসদে বক্তব্য দেওয়ার পর তার আশপাশে থাকা কয়েকজন সংসদ সদস্য এমন আচরণ করেছেন, যা সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে সংসদীয় পদ্ধতি অনুসরণ করে বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মতের অমিল থাকতেই পারে। তবে ভিন্নমতের জবাব দিতে গিয়ে অশালীন ভাষা বা অসংসদীয়…

Read More

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ সেপ্টেম্বর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন যানজটের সৃষ্টি হলেও দীর্ঘদিনেও এর স্থায়ী সমাধান হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। যানজটের কারণে নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে ব্যাহত হচ্ছে কর্মজীবী মানুষের দৈনন্দিন কার্যক্রম। ‘সারাদিনের আয়ের বড় অংশ জ্যামেই পুড়ছে’ শহরের ভাদুঘর এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক মো. ইমরান…

Read More

গ্যাস-বিদ্যুৎ সংকট, দুর্নীতি ও ঋণখেলাপির ইস্যুতে জাতীয় সংসদে সরকারের কঠোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর বক্তব্যকে ঘিরে অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোলও সৃষ্টি হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারেরই নিজস্ব একটি চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকটের পাশাপাশি দুর্নীতির ঘটনা নতুন নয়। তাঁর দাবি, বিএনপির শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থানে পৌঁছেছিল। একই সঙ্গে বর্তমানে দেশে ঋণখেলাপির পরিমাণও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, দেশে ঋণখেলাপির পরিমাণ ছয় লাখ ছয় হাজার কোটি টাকার…

Read More

বিশ্ববিদ্যালয়ের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে—এমন দাবি তুলে জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। বিশেষ করে জেলার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের অষ্টম কার্যদিবসে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সংসদে বক্তব্যে মো. খালেদ হোসেন মাহবুব বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি শিক্ষিত জনগোষ্ঠীর জেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে জেলার বিশেষ সুনাম রয়েছে। প্রতিবছর জেলার হাজার হাজার শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করলেও নিজস্ব কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষার জন্য তাদের…

Read More