- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর দেওবাড়িয়া গ্রামের আবদুল বাছির (৬৯) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিজ এলাকার নৌকা ঘাট থেকে আশুগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তাঁর সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আবদুল বাছির নিজ এলাকার নৌকা ঘাট থেকে আশুগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আবদুল বাছিরের বয়স…
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে শুধু গ্রামারের ওপর নির্ভর না করে বুঝে ও ব্যবহারিকভাবে শেখার ওপর গুরুত্বারোপ করেছেন সাইফুর’স-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান। তিনি বলেছেন, গ্রামারের নিয়ম অনুসরণ করে ভাষা শেখা অনেকের কাছে কঠিন মনে হলেও ভাষাকে উপলব্ধি করে শেখা তুলনামূলক সহজ। আল্লাহ তায়ালা মানুষের জন্য ভাষা শেখাকে সহজ করে দিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর’স-এর ব্রাহ্মণবাড়িয়া শাখায় আয়োজিত বিশেষ ইংলিশ ক্লাসে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর আগমন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাইফুর রহমান খান বলেন, “আমি চাই, সারাদেশের বাঙালিরা ইংরেজিকে যেন নিজের ভাষার মতো উপলব্ধি করতে পারে।” তিনি বলেন, শুধু গ্রামারের নিয়ম…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়নগর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চম্পকনগর কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বিজয়নগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আবু সালেহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি জুলফিকার হায়দার রাফি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত…
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নাজিম উল্লাহ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ আপন ভাই ও বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকরা হলেন—কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মিন্টু মিয়া (৪৭) ও মেয়ে সেলিনা আক্তার (৪৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কসবার তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড়সংলগ্ন সৈয়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা এক নারী ও পুরুষের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়। উপপরিচালক সাজেদুল হাসান আরও জানান, এ ঘটনায়…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণা বাড়ছে। নির্বাচনে কার্যকরী সদস্য পদে ব্যালট নং-১৩ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়েদ হোসেন ফয়সাল। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনার কার্যক্রমও তত বাড়ছে। এর অংশ হিসেবে জোবায়েদ হোসেন ফয়সালও ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নিজের প্রার্থিতা ও নির্বাচিত হলে কাজের পরিকল্পনা তুলে ধরছেন। জোবায়েদ হোসেন ফয়সাল জানান, নির্বাচিত হলে রেড ক্রিসেন্টের মানবিক সেবা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি দুর্যোগ, দুর্ঘটনা ও বিভিন্ন সংকটকালীন সময়ে মানুষের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দেবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও…
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ মোঃ মাসুম মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা মোঃ মাসুম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার…
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। রং-বেরঙের পোশাক ও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। র্যালিতে অংশ নেওয়া রিমা ঘোষ ও জয়িতা পাল বলেন, কয়েক হাজার বছর আগে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানব অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। অত্যাচারী ও দুষ্টের দমন এবং শিষ্টের পালনের উদ্দেশ্যেই তাঁর আবির্ভাব। তাই জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রাম থেকে জিবন মোল্লা (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ জিবন মোল্লা কুন্ডা গ্রামের সাফাজু মোল্লার ছেলে। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার আগে তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জিবনকে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোর্ডিং মাঠ এলাকায় দেখা যায়। সেখানে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি এক ব্যক্তির কাছে একজোড়া জুতা দিয়ে রেখে তিনি…