Author: Voice Of Brahmanbaria

​মোহাম্মদ অলিউল্লাহ খানতারিখ: ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজিবিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তীব্র যানজট চরম আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবী ও ব্যবসায়ীরা। শহরের এই তীব্র ট্রাফিক জ্যাম থেকে নিস্তার পাচ্ছেন না কেউই; এমনকি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা প্রতিদিন এই অচলাবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত এই জনদুর্ভোগ সৃষ্টি হলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। ​শহরের ভাদুঘরের বাসিন্দা ও অটোচালক মো. ইমরান মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদিন গাড়ি চালিয়ে যা আয় হয়, তার বড় একটা অংশ জ্যামেই…

Read More

আখাউড়া পৌরসভার অধীনে নির্মিত অস্থায়ী কাঁচাবাজারের উদ্বোধন এবং ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে অস্থায়ী দোকান বরাদ্দ প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) অস্থায়ী কাঁচাবাজারের উদ্বোধন করেন জনাব মোঃ আবুসাইদ, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। এ সময় উপস্থিত ছিলেন জনাব তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আখাউড়া। লটারির মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে অস্থায়ীভাবে দোকান বরাদ্দ দেওয়ায় ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রির সুযোগ পাবেন। এর ফলে আখাউড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাতে যত্রতত্র কাঁচামাল ও ফলফলাদি বিক্রির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। অস্থায়ী কাঁচাবাজার চালুর ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পৌর এলাকার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায়…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এবং বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত এবং অতিরিক্ত ভারী পণ্যবাহী যানবাহনের চাপের কারণে যানজটের তীব্রতা বেড়েছে। সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরের চারপাশের সড়কের মধ্যে ঢাকা থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর-বগডহর এলাকায় নদীর জমি ভরাট করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে আহমদ হসপিটাল কর্তৃক নদীর জমি ভরাটের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬(৫) ধারার বিধান লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা ধার্য করেন। পরে ধার্যকৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রাখিবুল হাসান, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। অভিযানে সরাইল উপজেলা পুলিশের সদস্য, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী…

Read More

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর কিশোর রায়হান (১৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হোসেন আলী (৫০) জেলা কারাগারে মারা গেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রায়হান হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে হোসেন আলীসহ ছয় আসামি জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা কারাগারে অবস্থানকালে হোসেন আলী হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারারক্ষীরা তাঁকে দ্রুত হাসপাতালে…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আমিনুল ইসলাম ‘মোছন’। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও পরামর্শ চেয়েছেন। সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় আমিনুল ইসলাম ‘মোছন’ বলেন, মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়; নেতৃত্ব মানে মানুষের সেবা, সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নের অঙ্গীকার।” আমিনুল ইসলাম ‘মোছন’ আরও বলেন, ১নং…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহিন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি—এই দুটি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে কার্যকরী কমিটির অন্যান্য সদস্য পদের ভোট গণনা তখনও চলছিল। ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহিন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মুমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট। অন্যদিকে সেক্রেটারি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:পরিমাপে কারচুপি করে গ্রাহকদের কম তেল দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ‘মেসার্স আরেফিন ট্রেডার্স’ নামে একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মোল্লাবাড়ি মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আরেফিন ট্রেডার্সে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির পরিমাপ যাচাই করতে গিয়ে প্রতি ৫ লিটারে ২০০ মিলিলিটার করে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্রতি লিটার তেলে ৪০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। পরিমাপে কারচুপির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ নিজের অপরাধ স্বীকার…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় মেধাবী ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এইচএসসি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া গ্র্যাজুয়েট ক্লাব আয়োজিত বর্ণাঢ্য ‘Award Ceremony’ অনুষ্ঠানে জেলার ১২০ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই অর্জন শুধু একটি ভালো ফলাফল নয়, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন দেখার সক্ষমতার স্বীকৃতি। জীবনে বড় হতে হলে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের মেধা ও জ্ঞান যেন পরিবার, সমাজ এবং দেশের কল্যাণে কাজে লাগে, এটাই হোক আগামী…

Read More

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীন বাংলাদেশে কোনো নাগরিককে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিচার করা যাবে না। আমরা সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। শুক্রবার দুপুরে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি অ্যাডভোকেট…

Read More