ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নিম গাছের চারা রোপণ করেছেন পীর সাহেব চরমোনাই।
গতকাল ২২ জুলাই শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পীর সাহেব চরমোনাই নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন।
নিম গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ ও মানবস্বাস্থ্যের জন্য উপকারী হওয়ায় এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতা ও পরিচর্যার দায়িত্ব পালন করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এবং সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
