Author: Voice Of Brahmanbaria

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে জেলার সব দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার কথা থাকলেও বিভিন্ন এলাকায় তা যথাযথভাবে মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের পরও বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় দোকানপাট খোলা রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে সরকারি নির্দেশনা কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ বাজার, বিপণিবিতান, শপিং মল ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখলে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে ও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বসতঘরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের একটি দল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে রিপন মিয়ার বসতঘরের ভেতর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় অবৈধ ফুচকা ও বিস্কুটসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা, ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি, অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান,…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়তেই হঠাৎ বদলে গেল ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিত্র। শুরু হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, সরানো হলো হাসপাতালের সামনের গাড়ি, মোটরসাইকেল ও হকারদের দোকান। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেল বাড়তি তৎপরতা। তবে শেষ পর্যন্ত মন্ত্রী হাসপাতালে না আসায় অপেক্ষার অবসান ঘটে সংশ্লিষ্টদের। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে হাসপাতালজুড়ে এমন চিত্র দেখা যায়। হাসপাতালের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল ফটক থেকে শুরু করে ভেতরের বিভিন্ন স্থানে বাড়ানো হয় কর্মীদের তৎপরতা। চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নির্ধারিত কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়। হাসপাতালের মূল ফটকে অবস্থান নেন তত্ত্বাবধায়ক, চিকিৎসক,…

Read More

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। তবে কিশোরীর পরিবার ওই প্রস্তাবে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখাও বন্ধ করে দেয় তার পরিবার বলে জানা গেছে। মঙ্গলবার রাতে রাকিব…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ১৯২ ক্যান বিদেশি রেডবুল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ১৯২ ক্যান বিদেশি রেডবুল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দতালিকার মাধ্যমে পণ্যগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন কসবা উপজেলার কান্দারপাড় গ্রামের কালু মিয়ার ছেলে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সাবেক কেন্দ্রীয় যুবদলের কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ভিপি তাজুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি জেলা পরিষদ মার্কেট চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে র‍্যালির পুরো এলাকা। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের একটি পুকুরের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল ইসলাম একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে আজিম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আজিমের…

Read More