- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
Author: Voice Of Brahmanbaria
ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জাতীয় গ্রিডের বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীরা জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএসবিন-৯), সিলেট। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ২–৩ জন ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। রোববার (২৫ অক্টোবর) রাত ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়। এসএসবিন-৯-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেলে যাওয়া কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে পাঁচটি নীল রঙের বায়ুরোধক প্যাকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায়…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৭৫ বোতল স্কাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার জুনাইদ মিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ ঘটনায়…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শান্ত সূত্রধরের বাড়িতে আয়োজিত লক্ষ্মীপূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন,জেলা যুবদলের সহ সভাপতি ও সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলাম বাবুল,জেলা যুবদলের সহ সভাপতি আশিকুর ইসলাম সুমন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরমান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল গাফফার রিমন, মামুন খান, মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ,বিশাল পাঠান,মোজাম্মেল হক। অনুষ্ঠানে জেলা ছাত্রদল নেতা সোহাগ মুন্সিসহ জেলা ছাত্রদল, জেলা…
কসবায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তিন দিন পর মামলা সালিশে মীমাংসার চেষ্টা ও হুমকির অভিযোগ পরিবারের, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা ও মামলা না করতে হুমকি দেওয়ার অভিযোগ করেছে শিশুটির পরিবার। ঘটনার তিন দিন পর শিশুটির মা থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে কসবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়। অভিযুক্ত ইয়াসিন মিয়া উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানের মালিক।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বটতলী নাটাই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিভিন্ন অনিয়মের দায়ে পিওর সুইটমিট অ্যান্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে নোংরা পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ, অপরিষ্কার ও স্যাঁতসেঁতে বক্সে চিনির গুঁড়া রাখা এবং ঢাকনাবিহীন পাত্রে লেবেল ছাড়া কুকিজের খামির সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া মিষ্টির সিরায় ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া যায়। অভিযানের সময় প্রতিষ্ঠানটি কাঁচামাল কেনার চালান ও উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্সও দেখাতে পারেনি। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায়…
মাহমুদুল হাসান জামিলবিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের মীরসরাইয়ে হাসপাতালের টিকিট কাউন্টারে ভিড়ের মধ্যে রোগীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নারীদের মধ্যে ছয়জনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরসরাইয়ের মস্তাননগর হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, টিকিট সংগ্রহের লাইনে ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগে তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ…
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি ও মহাপুনর্মিলনী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লোগো উন্মোচন, কেক কাটা এবং নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহাপুনর্মিলনীর থিম সংও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহাপুনর্মিলনী উদ্যাপন পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও ১২০ বছর পূর্তি উদ্যাপন পরিষদের সদস্যসচিব শাহ মোহাম্মদ মোতাসিম…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখা হয়েছে। এ উদ্যোগের জন্য ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। গত ২০ অক্টোবর শিক্ষার্থীদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের এলএল.বি শেষ পর্বের পরীক্ষার্থী মোহাম্মদ এনামুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের আবেদন করেন। পরে ওই আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বহাল রাখার জন্য সুপারিশ করেন। এর আগে, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের প্রথম পর্ব ও শেষ পর্বের পরীক্ষাকেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজে…
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মোড়ে এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিয়েছে শাহ পরিবার। এ বছর বিজয়া দশমীর দিনে পরিবারের পক্ষ থেকে মজলিশপুরের ধর্মগ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. জুবায়ের আহমদের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ উপহার পেয়ে জুবায়ের ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিসুল হক রিপন এবং দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ মিহির ঘোষ। এ সময় শ্যামল সাহা, কানাই সাহা, বিশ্বনাথ সাহা, টিংকু সাহাসহ শাহ পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয়…