Author: Voice Of Brahmanbaria

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথবাহিনীর তল্লাশি অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিযানকালে জেলার বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। এ সময় চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং…

Read More

বিজয়নগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার, উদ্ধার মোটরসাইকেলব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে একটি আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল বিজয়নগর থানার একটি ডাকাতি মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গোকর্ণঘাট এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে ডাকাতিতে লুন্ঠিত Apache RTR 160cc মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা…

Read More

ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার মুন্সেফপাড়া এলাকা থেকে ইফফাত জাহান লাবনী (১৫) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে।পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল আনুমানিক ৫টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় লাবনী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।নিখোঁজ কিশোরীর পরিচয়—নাম: ইফফাত জাহান লাবনীবয়স: ১৫ বছরঠিকানা: মুন্সেফপাড়া, বাড়ি নং–৩২, ব্রাহ্মণবাড়িয়া সদরনিখোঁজের সময়: বিকাল আনুমানিক ৫টাপরনে ছিল: জলপাই রঙের বোরকাএ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি কিশোরীটির সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আব্বাস মিয়া (৫৪), পিতা: মোঃ হানিফ মিয়া, মাতা: খুসবাহার বেগম, গ্রাম: গোপীনাথপুর, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।২। পেয়ারা বেগম (৫০), স্বামী: রফিক মিয়া, পিতা: মৃত ভুদি মিয়া, মাতা: রাবেয়া…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আমজাদ হোসেন আশরাফির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল বুধবার নবীনগরে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ক্যাপ্টেন হাসানাত আব্দুল্লাহ। তিনি মাওলানা আমজাদ হোসেন আশরাফীর নির্বাচনী প্রতীক ‘রিকশা’র পক্ষে গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন।দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টায় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ‘রিকশা’র গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাপ্টেন হাসানাত আব্দুল্লাহ। উক্ত কর্মসূচিতে নবীনগর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা, আলেম-উলামাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।গত সোমবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্তের নেতৃত্বে এসব নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে থাকা প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী বিএনপিতে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭ নম্বর তালশহর পূর্ব ইউনিয়নের একটি স্থানে টানা তিন দিন ধরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক অজ্ঞাতনামা ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। রোববার (তারিখ) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই ব্যক্তি মারা যান।হাসপাতাল সূত্র জানায়, মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি টিম ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে—SUZUKI 150cc কালো রঙের একটি মোটরসাইকেল(ইঞ্জিন নং: BGA1868020, চেসিস নং: 117810, রেজি: ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯)YAMAHA R-15 160cc নীল রঙের একটি মোটরসাইকেল(চেসিস নং: MH3RG4710KK101936, ইঞ্জিন নং: DZ9075B3, রেজি: ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬)Discover 110cc লাল-কালো রঙের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে আওয়ামী লীগের কর্মী গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমাড়শীল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাওছার। তিনি বিরাসার এলাকার বাসিন্দা এবং দুলাল মিয়ার ছেলে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ‘না’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে, তারা দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তিনি বলেন, ‘হ্যাঁ’ পক্ষে ভোট দেওয়া মানেই আজাদীর পক্ষে অবস্থান নেওয়া, গোলামি ও দুর্নীতিকে প্রত্যাখ্যান করা।শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার টি আলী কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দলের লোকজন পরিকল্পিতভাবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি…

Read More