Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে বালু উত্তোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে এলে গ্রামের জনসাধারণ বাধা দেয়। এ সময় বালুমহালের পার্শ্ববর্তী থানার মির্জাচর গ্রামের একদল সন্ত্রাসী বাধাদানকারীদের ওপর গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।পরে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ…

Read More

নবীনগরে মেঘনা নদীর পাড় কেটে বালু উত্তোলন, ভাঙনে বিলীন গ্রামনবীনগর । নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে শুকনো মৌসুমেও তীব্র নদীভাঙন দেখা দিয়ে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো নদীগর্ভে বিলীন হচ্ছে।স্থানীয়দের দাবি, বালু মহাল ইজারার আড়ালে প্রভাবশালী একটি সিন্ডিকেট নদীর মাঝখানের পরিবর্তে তীরবর্তী এলাকা কেটে বালু উত্তোলন করছে। এতে চরলাপাং, চিত্রী, মানিকনগরসহ অন্তত ১০টি গ্রামে ভাঙনের চিহ্ন দেখা গেছে। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি ও শত শত একর জমি নদীতে চলে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, অবিলম্বে বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্তদের…

Read More

রমজানে গ্যাস রেশনিং সময় পরিবর্তন, আজ রাত ১২টা পর্যন্ত সরবরাহ চালুব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে প্রথম রোজার দিনে আজ রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।কোম্পানি সূত্রে জানা গেছে, গ্যাসের চাপ স্বাভাবিক রাখা এবং সরবরাহ ব্যবস্থার ভারসাম্য নিশ্চিত করতে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আগে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় কমিয়ে ভোর ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে রমজানের প্রথম দিনে বিশেষ বিবেচনায় আজ রাত ১২টা পর্যন্ত গ্যাস…

Read More

আসন্ন পবিত্র রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।​প্রধানমন্ত্রীর প্রধান নির্দেশনাগুলো একনজরে:​বিদ্যুৎ সরবরাহ: রমজানে ইবাদত ও জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে বিশেষ করে সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ বিভ্রাট বন্ধ রাখা।​দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী বা সিন্ডিকেট যেন দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য বাজার মনিটরিং জোরদার করা।​আইনশৃঙ্খলা: রমজান ও ঈদকে সামনে রেখে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা।​সুশাসন: মন্ত্রিসভার সদস্যদের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ…

Read More

গাজিরবাজারে ক্রিকেট ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন একদল তরুণ। এই দুর্ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ গাজিরবাজারের একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথে তাদের বহনকারী যানটি দুর্ঘটনার কবলে পড়লে বেশ কয়েকজন আহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Read More

স্টাফ রিপোর্টার : দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন নবীনগরের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চাঁদাবাজদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিলে পুরস্কৃত করা হবে। একই সঙ্গে আজ থেকেই এ বিষয়ে বিশেষ অভিযান শুরু হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এমপি মান্নান বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর প্রধান দায়িত্ব। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন। তিনি আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মেঘনা নদীতে অবৈধ…

Read More

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামানত হারালেন পাঁচ প্রার্থী সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩১ হাজার ৩১৪টি। সেই হিসাবে জামানত রক্ষার জন্য ন্যূনতম ২৮ হাজার ৯১৪টি ভোটের প্রয়োজন থাকলেও সংশ্লিষ্ট পাঁচ প্রার্থীর কেউই সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জহিরুল হক খান পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট…

Read More

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাতাসে মিশে আছে লাল গোলাপের ঘ্রাণশনিবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে, এই দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। দিনটিকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ফুলের দোকানগুলোতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই গোলাপ, রজনীগন্ধা, গাঁদা আর নানা রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে দোকানগুলোকে। ব্যস্ত সময় পার করছেন দোকানিরা।প্রিয়জনকে আজ মানুষ ফুলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে ভালোবাসা জানাবে। তাই ফুলের দোকানিদের এই ব্যস্ততা।বিশ্ব ভালোবাসা দিবস খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুলসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বে ঘটা করে পালন করা হয় বিশ্ব ভালোবাসা…

Read More

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। জয়ের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন রুমিন। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার এই রাজনীতিককে অভিনন্দন জানালেন ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বেসরকারিভাবে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ফলাফল ঘোষণা করেন।ফলাফলে দেখা গেছে, খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীকে ২,০৯,৬৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মো. আতাউল্লাহ পেয়েছেন ৬২,৫৪৭ ভোট।এভাবে জয়ী হওয়ায় শ্যামলের ভোটের ব্যবধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার ভোট বেশি। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা এই জয়কে উল্লেখযোগ্য ও প্রভাবশালী হিসেবে দেখছেন।বিজয়ী প্রার্থী শ্যামল তার নির্বাচনী মাঠকর্মীদের…

Read More