- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে ব্যালট নং- ৩১ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শাহাদাত হোসেন, আজীবন সদস্য নং- ৯৬৩৯। মানবিক সেবা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। মোঃ শাহাদাত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, রেড ক্রিসেন্ট কেবল একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দুর্যোগ, সংকট ও অসহায় মানুষের প্রয়োজনে মানবিক সহায়তা পৌঁছে দিতে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করা…
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়াস্থ নূরুল উলূম মাদরাসার মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে নিযুক্ত হয়েছেন হা. মুফতি দেলোয়ার হোসাইন মাহদী। দীর্ঘদিনের আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের পর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সকল স্টাফের উপস্থিতিতে কাগজে-কলমে চুক্তি সম্পাদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর প্রতিনিধিকে দেলোয়ার হোসাইন মাহদী বলেন, অনেকদিন ধরে চলমান আলোচনার আজ অবসান হলো, আলহামদুলিল্লাহ। আমার অন্যান্য কাজের পাশাপাশি মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে আজ কাগজে-কলমে দায়িত্ব অর্পণ করেছেন কর্তৃপক্ষ। সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায় পশু হাসপাতালের পেছনে পরিচিত একটি স্থানে ২০১৪ সালে নূরুল উলূম মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়াস্থ নূরুল উলূম মাদরাসার মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে নিযুক্ত হয়েছেন দেলোয়ার হোসাইন মাহদী। সম্প্রতি মাদরাসা কর্তৃপক্ষ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করে। তার নিয়োগে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। দেলোয়ার হোসাইন মাহদী দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে আসছেন। নতুন দায়িত্বে তিনি মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মাদরাসা সংশ্লিষ্টরা জানান, নতুন মুহতামীমের নেতৃত্বে নূরুল উলূম মাদরাসা শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় দক্ষ করে…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ৩১ আগস্ট ২০২৬, ১:২৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে তাদের সচেতন করা হয়। এ সময় ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক ও…
সরাইল প্রতিনিধি:জাতীয় ছাত্রশক্তির সরাইল উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মো.মোফাচ্ছেল ইসলাম রোহান আহ্বায়ক, সাইফুল ঠাকুরকে সদস্য সচিব এবং জাবের আলম শিহাব মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব অর্পণ করেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব Md. Abu Baker Mojumder। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আসন্ন নির্বাচনে “সেক্রেটারি” পদে প্রার্থী হয়েছেন লুৎফুল হাই ভূঞা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার কৃতি সন্তান সেক্রেটারি পদে “ব্যালট নং-০৪” নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ভোটার ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোটের আহ্বান জানিয়েছেন লুৎফুল হাই ভূঞা। এক বার্তায় তিনি বলেন, “প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসন্ন রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট নির্বাচনে আমি লুৎফুল হাই ভূঞা, সেক্রেটারি পদপ্রার্থী। আমার ব্যালট নং-০৪। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে ধারণ করে…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আসন্ন নির্বাচনে “সেক্রেটারি” পদে প্রার্থী হয়েছেন লুৎফুল হাই ভূঞা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার কৃতি সন্তান সেক্রেটারি পদে “ব্যালট নং-০৪” নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ভোটার ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোটের আহ্বান জানিয়েছেন লুৎফুল হাই ভূঞা। এক বার্তায় তিনি বলেন, “প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসন্ন রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট নির্বাচনে আমি লুৎফুল হাই ভূঞা, সেক্রেটারি পদপ্রার্থী। আমার ব্যালট নং-০৪। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে ধারণ করে…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে নির্বাচনী অঙ্গন। এবারের নির্বাচনে “ভাইস চেয়ারম্যান” পদে ব্যালট নং-০৪ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক, আজীবন সদস্য নং-৭৫৪১। মানবিক সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নির্বাচনে বিজয়ী হলে সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন এ.বি.এম মোমিনুল হক। রেড ক্রিসেন্টের মূলনীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবাকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ জুবায়েদ হোসেন (ফয়সাল)। আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন। তাঁর ব্যালট নং- ১৩। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আজীবন সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। মোঃ জুবায়েদ হোসেন ফয়সাল বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার পাশে দাঁড়ানোর একটি নির্ভরতার জায়গা। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং দুর্যোগ, সংকট ও মানবিক…
‘ মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। মানবতার সেবাকে আরও গতিশীল, কার্যকর ও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সংগঠক ও আজীবন সদস্য মো. তানভীর রুবেল। নির্বাচনে তাঁর ব্যালট নম্বর-১৫। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত আরও শক্তিশালী করাই তাঁর নির্বাচনী অঙ্গীকার। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দ্রুত ও কার্যকরভাবে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডকে আরও সু-সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধকে সামনে রেখে মো. তানভীর রুবেল বলেন, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। আর…