Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও আনন্দ মিছি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ দিঘীর পাড় মাঠে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা…

Read More

‘মানুষের পাশে থাকার সুযোগটাই বড়’: রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে সাঈদ হাসান সানি, ব্যালট ৩৫ মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। “পদ পাওয়ার জন্য নয়, মানুষের পাশে থাকার সুযোগটা আরও বড় করার জন্য” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ সাঈদ হাসান সানি। নির্বাচনে তাঁর ব্যালট ক্রমিক নম্বর-৩৫। মানবিক সেবা, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের জন্য কাজ করার প্রত্যয়কে সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সাঈদ হাসান সানি। তিনি বলেন, রেড ক্রিসেন্ট তাঁর কাছে শুধু একটি সংগঠনের নাম নয়; এটি মানুষের দুর্যোগ, বিপদ ও…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে। এবারের নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন তরুণ সমাজকর্মী মোঃ জুবায়েদ হোসেন (ফয়সাল)। তাঁর নির্বাচনী ব্যালট নং-১৩। ‘তারুণ্যের শক্তিতে, সততার বন্ধনে, রেড ক্রিসেন্ট গড়বো মোরা মানবিক উন্নয়নে’ এই প্রত্যয়কে সামনে রেখে নির্বাচনে অংশ নিয়েছেন জুবায়েদ হোসেন ফয়সাল। তিনি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জুবায়েদ হোসেন ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য নং-৯৩৭৮। নির্বাচনে তিনি ইউনিটের আজীবন সদস্য ও সংশ্লিষ্ট ভোটারদের দোয়া,…

Read More

ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় মাদকের আড্ডায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৭ যুবককে গ্রেপ্তার করেছে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শহরের কোট বিল্ডিংয়ের পশ্চিম পাশে দাতিয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল আকস্মিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে কোট বিল্ডিং সংলগ্ন দাতিয়ারা এলাকায় একটি অসাধু চক্র মাদক…

Read More

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:দীর্ঘ প্রায় দেড় দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচন। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ইউনিটের সদস্য ও ভোটারদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। এবার ইউনিটের ৭টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, সেক্রেটারি পদে ৭ জন এবং পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম তৈমুর জানান, ২০১২ সালে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন ইউনিটটি…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন প্রকাশ আনার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শিমরাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনোয়ার হোসেন শিমরাইলকান্দি এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে। পুলিশের দাবি, অভিযানের সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগে কয়েকটি মাদকসংক্রান্ত মামলা বিচারাধীন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে গত ৩১ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোয়েল চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র‍্যাব-৬-এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত পারভেজ শাওনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত পারভেজ শাওন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কামাল পারভেজ। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:রাজধানীর ওয়ারী থানাধীন নারিন্দা রোড এলাকা থেকে আলীআজগর মিয়া তামিম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৬ সকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ৩১ আগস্ট সকাল ১০টা ১ মিনিটের দিকে ওয়ারী থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের নারিন্দা রোড এলাকা থেকে তামিম নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় তামিমের বাবা মো. আলী আজম ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ২০ এবং জিডি ট্র্যাকিং নম্বর EOTQ9J। জিডিতে নিখোঁজ কিশোরের বিভিন্ন পরিচয়…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বার্তায় ড. তৌফিকুল ইসলাম মিথিল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দেশের রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন। এ উপলক্ষে তিনি দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে দলের আদর্শ, গণতন্ত্র, মানুষের অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নতুন করে উচ্চারিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেমের চেতনা স্মরণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা…

Read More