Author: Voice Of Brahmanbaria

নিজস্ব প্রতিবেদক: মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জনকারী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় ওমরাহ বিজয়ী হাফেজ মুহাম্মদ ফাহিম মৃধাকে দেশে ফেরায় বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল ৩০ আগস্ট দেশে ফিরলে মারকাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন। জানা যায়, মেধাবী হাফেজ মুহাম্মদ ফাহিম মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ওমরাহ পালনের সুযোগ লাভ করেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৬ আগস্ট তিনি বাংলাদেশ ত্যাগ করেন। মক্কা ও মদিনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গতকাল তিনি প্রিয়…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় জাল ও ভিত্তিহীন দলিলের ওপর নির্ভর করে অন্যের জমির অংশ দাবি করে মামলা করায় বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন আদালত। মামলাটি খারিজের পাশাপাশি বাদী মো. মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আখতার জাবেদ এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মো. মোশাররফ হোসেন ২০ শতক জমির অংশ (সাহাম) দাবি করে এবং কয়েকটি খতিয়ান তার ওপর বাধ্যকর নয়—এমন ঘোষণার জন্য সদর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেন। মামলায়…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় মো. আরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বিকেলে পীরবাড়ি এলাকার একটি জুতার দোকান থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফেরেনি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র বি.বাড়িয়া গ্রামের বাসিন্দা। সে পীরবাড়ি এলাকায় একটি জুতার দোকানে কাজ করত। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে আরিফুল দোকান থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় অজ্ঞাতনামা মাদক কারবারিরা। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির বসতঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশ (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর গ্রামের মৃত নীল কান্ত দাশের ছেলে। অপরদিকে, একই রাতে রাত ১টা ১০…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদায়িত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল পরিবারে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর এই পদায়নকে দেশের পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি উদ্যোগ হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার কারণে দীর্ঘ সময় নানা প্রতিকূলতা ও বৈষম্যের মুখোমুখি হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনদের দাবি। তিনি বিসিএস (কর) কর্মকর্তা হিসেবে কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব…

Read More

অনলাইন ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ইতিহাস, রাজনৈতিক দর্শন, নেতৃত্বের উত্তরাধিকার এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দলটির কাছে জনগণের প্রত্যাশা নিয়ে নানা আলোচনা চলছে। দলের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরাও দিনটিকে অতীতের সংগ্রাম ও ত্যাগ স্মরণের পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্বের নতুন অঙ্গীকারের দিন হিসেবে দেখছেন। সংকটের সময়ে বিএনপির প্রতিষ্ঠা:-স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ছিল অত্যন্ত কঠিন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্র পরিচালনায় নানা…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আঁধারে গেটের তালা কেটে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া মোটরসাইকেলটির মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীনগর থানাধীন নারায়ণপুর গ্রামে জনৈক কামরুল হুজুরের বাসার সিঁড়ির নিচে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক “মো. এমদাদুল বারী” (৪১) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদুল বারী একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক কাজে সহযোগিতার জন্য মো. রুবেল আমিন নামে এক ব্যক্তি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। মালিকের মোটরসাইকেলটি নিয়মিত রুবেল আমিন ব্যবহার করতেন। অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা প্রাঙ্গণে আজও সংরক্ষিত রয়েছে একটি জীপ গাড়ি। গাড়িটি বহন করছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি। তৎকালীন সময়ে দেশের কৃষিনির্ভর অর্থনীতিতে সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং সার উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আশুগঞ্জে সার কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন ও এর কার্যক্রমের অগ্রগতি দেখতে জিয়াউর রহমান আশুগঞ্জে আগমন করেন। এদিকে, ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জিয়াউর রহমানের উদ্যোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচি পরিচালিত হয়। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরেও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সোনারামপুরে খননকাজের অগ্রগতি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:আসন্ন ১০ নম্বর রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাজী মো. মিজানুর রহমান। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত রামরাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় কাজী মো. মিজানুর রহমানের পক্ষ থেকে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:আসন্ন ১০ নম্বর রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাজী মো. মিজানুর রহমান। ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উন্নত রামরাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় কাজী মো. মিজানুর রহমানের পক্ষ থেকে ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ ও সেবা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি তরুণদের…

Read More