Author: Voice Of Brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে ৪০ জন এবং বৃহস্পতিবার শেষ দিনে আরও ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন, কেউ মোবাইল ফোনে ভোট চাইছেন। আবার অনেক প্রার্থী সরাসরি ভোটারদের সঙ্গে দেখা করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সব মিলিয়ে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় রেডক্রিসেন্ট ইউনিটকে ঘিরে তৈরি…

Read More

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর সময় রাস্তার পাশে পুকুরে মাইক্রোবাস ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে পরিত্যক্ত ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ সেটিকে থামার জন্য সংকেত দেয়। তবে পুলিশের সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটির চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ গাড়িটির…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ায় পীরবাড়ি পুলিশ লাইনের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকায়। তবে দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা কোনো পরিচয়পত্র বা স্বজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ কারণে বর্তমানে তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পীরবাড়ি পুলিশ লাইনের সামনে দুর্ঘটনার পর আহত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশগামী মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট অফিসেও বেড়েছে সেবাপ্রার্থীদের চাপ। তবে গুরুত্বপূর্ণ এই সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি ও অতিরিক্ত অর্থ দেওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন আবেদনকারী। তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে ‘চ্যানেল’ নামে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী সক্রিয় রয়েছে। অভিযোগকারীদের দাবি, কথিত এই ‘চ্যানেল’-এর মাধ্যমে পাসপোর্টের কাজ করাতে সরকারি নির্ধারিত ফির বাইরে কাজের ধরন ও জরুরিতার ভিত্তিতে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হয়। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. শাহজাহান কবির। আবেদনকারীদের একটি অংশের দাবি, তিনি ‘দরবেশ বাবা’ নামে পরিচিত।…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নাদিয়া পাঠান পাপন। একই সঙ্গে রিজভীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও দলপ্রেমী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নাদিয়া পাঠান পাপন তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান। এ সময় তিনি রিজভীকে ‘পিতাসমতুল্য প্রিয় রিজভী ভাই’ হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক নেতৃত্বের প্রশংসা করেন। নাদিয়া পাঠান পাপন বলেন, রুহুল কবির রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা, সাহস ও…

Read More

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে মাদক বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়ি থেকে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পিকআপটি আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় গ্রামের মৃত আব্দু ছামাদের ছেলে মো. সেবুল আহাম্মদ এবং উপর গ্রাম আনফরের বাড়ি এলাকার মো. ছুমছু মিয়ার ছেলে ছালেহ আহাম্মদ। পুলিশ জানায়, উদ্ধার করা সিরাপ ও পিকআপ গাড়িটি…

Read More

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছদ্মবেশ ধারণ করে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Rihiya Rihi’ নামে পরিচিত এক তরুণের বিরুদ্ধে এ ধরনের ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই তরুণ নিজেকে নারীর আদলে উপস্থাপন করে মেয়েদের কণ্ঠস্বর অনুকরণ এবং অশালীন অঙ্গভঙ্গির ভিডিও তৈরি করেন। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে প্রচার করা হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। স্থানীয় সচেতন মহলের কয়েকজন মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জনের প্রবণতার কারণে অনেকেই…

Read More

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর থানায় মামলাটি করা হয়। এতে শোভনকে প্রধান আসামি করে জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিজয়নগর উপজেলার দত্তখোলা এলাকায় তিতাস নদীতে শোভনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মহড়া দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন রোড এলাকার একটি হিফজ মাদরাসা থেকে আসরের পর বের হওয়ার পর মুআজ নামে এক হিফজ মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ মুআজের পিতার নাম মুফতি ইসহাক বিন শাহজাহান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের ইসলামাবাদ গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসরের পর মাদরাসা থেকে বের হওয়ার পর থেকেই মুআজের খোঁজ মিলছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। মুআজের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত…

Read More

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবাকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. তানভীর রুবেল। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য (সদস্য নং-৯৫৭০)। আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছেন তিনি। তানভীর রুবেল বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করাই আমার লক্ষ্য।” নির্বাচিত হলে রক্তদান কর্মসূচি, স্বেচ্ছাসেবা, দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয় করার…

Read More