- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও এলাকায় ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিনিময় ও বহসের উদ্যোগ নেয়া হয়েছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে গত ২৩ আগস্ট উভয় পক্ষের আলেমদের এই বহসে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। গণ্যমান্য ব্যক্তিবর্গের নির্দেশনা অনুযায়ী ১২ই রবিউল আউয়াল, বুধবার নোয়াগাঁও প্রাইমারি স্কুল মাঠে এই বহস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত অনুযায়ী উভয়পক্ষ থেকে ৫ জন করে আলেম উপস্থিত থাকার কথা ছিল এবং শর্ত অনুযায়ী নোয়াগাঁও এলাকার স্থানীয় হুজুর বা এলাকায় খেদমতরত হুজুররাই এতে অংশগ্রহণ করতে পারবেন। নির্ধারিত সময়ে নোয়াগাঁও উলামা তলাবার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৫ জন আলেম— তবে নির্ধারিত সময়ে স্থানীয় সুন্নি হুজুররা উপস্থিত…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে “ভাইস চেয়ারম্যান” পদে প্রার্থী হয়েছেন আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক। সততা, স্বচ্ছতা, মানবিক মূল্যবোধ ও আর্তমানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় নিয়ে তিনি সম্মানিত আজীবন সদস্যদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন। আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক (সদস্য নং-৭৫৪১) দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার মানসিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. জুবায়েদ হোসেন ফয়সাল (সদস্য নং-৯৩৭৮)। আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট চেয়েছেন। ভোটারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ফয়সাল বলেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হওয়া তার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ হিসেবেই তিনি বিষয়টিকে দেখেন। ফয়সাল বলেন, “আপনাদের কাছে আমার চাওয়া খুব বেশি কিছু নয়—একটু দোয়া, একটু ভালোবাসা, একটু আস্থা এবং আপনাদের মূল্যবান একটি ভোট।” নির্বাচিত হলে ভোটারদের…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. জুবায়েদ হোসেন ফয়সাল (সদস্য নং-৯৩৭৮)। আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট কামনা করেছেন। ভোটারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ফয়সাল বলেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হওয়া তার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; বরং এটি মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার একটি সুযোগ। তিনি বলেন, “আপনাদের কাছে আমার চাওয়া খুব বেশি কিছু নয় একটু দোয়া, একটু ভালোবাসা, একটু…
নাসিরনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে অ্যাপেক্স ক্লাব অব তিতাসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের চিকিৎসাসেবা দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম। দিনব্যাপী এ কার্যক্রমে রোগীদের বিনামূল্যে ইসিজি (ECG), রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মর্তুজ আলীর সার্বিক সহযোগিতা ও সৌজন্যে তাঁর নিজ বাসভবনে এ সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে…
মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ:তারিখ: ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ও দেশীয় প্রজাতির মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। কিশোরগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ২ লক্ষ ৪০ হাজার টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করা হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুবাজাইল দ্বীপের মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬,০০০ মিটার বা প্রায় ৩০,০০০ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। কিশোরগঞ্জ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে এবং সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের টাকা পাওনা ছিল আইয়ুব খানের। বুধবার সকালে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া “দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সঠিক সদস্য নির্বাচনে ভোট দিন বিবেক থেকে” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন আজীবন সদস্য মোঃ শাহাদাত হোসেন। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর আজীবন সদস্য নম্বর-৯৬৩৯। মনোনয়ন ফরম সংগ্রহের পর মোঃ শাহাদাত হোসেন বলেন, মানবসেবা ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটিতে কাজ করতে আগ্রহী। দায়িত্ব পেলে সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ইউনিয়নে এবার নারী নেতৃত্বের প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইয়াছমিন বেগম (বিনা) চৌধুরী। ইউনিয়নের প্রতিটি মা-বোন, ভাই ও সাধারণ মানুষের পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সুহিলপুর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। ইয়াছমিন বেগম বলেন, “এবার নারী নেতৃত্ব, এবার পরিবর্তন।” মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি সুহিলপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে নারী, শিশু, তরুণ ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সাহসিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কনস্টেবল অমিত হাসানকে তাঁর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অমিত হাসানের হাতে সম্মাননা সনদ ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক ভূমিকার প্রশংসা করা হয়। জানা যায়, তিতাস নদীতে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিলে কনস্টেবল অমিত হাসান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত নদীতে নেমে পড়েন। পরবর্তীতে সাহসিকতার…