- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ভাদুঘর ক্বওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আস-সীরাহ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ভাদুঘর ভূইয়াপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ (খালপাড়)-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘরের মুহতামিম আল্লামা তানভীরুল হক সিরাজী হাফিজাহুল্লাহ। এছাড়া নাজিমে তালীমাত আল্লামা হেদায়েতুল্লাহ সিরাজী হাফিজাহুল্লাহ, মাওলানা মুফতি ইমাম হোসাইন, আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসেমী, আমানুল্লাহ আমান স্যার, হাফেজ আবু সামা ও কাউসার ভূঁইয়াসহ স্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আস-সীরাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান…
নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (সরকার অনুমোদিত রেজিস্টার্ড নং S-14517)-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজধানী ঢাকার রমনা এলাকার তথ্য ভবনের (১১২ সার্কিট হাউস রোড, তৃতীয় তলা, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) সম্মেলন কক্ষে এই মিলনমেলার আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে আগত সাংবাদিক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার বেশ আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিরা তথ্য ভবনে আসতে শুরু করেন। অতিথিদের সুশৃঙ্খল অভ্যর্থনা জানাতে আয়োজকদের পক্ষ থেকে সকালের নাশতার টোকেন, দুপুরের লাঞ্চের টোকেন এবং স্ন্যাক্সের টোকেন প্রদান করা…
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ইসলামী সংগীতশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘গজল একাডেমি শিল্পী ও সদস্য সম্মাননা অ্যাওয়ার্ড-২০২৬’। সোমবার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী, প্রতিষ্ঠাতা ও মুহতামিম, জামিয়া উম্মুল কুরা বাংলাদেশ। আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক ইসলামী সংগীতশিল্পী, শিল্পী ও গজলপ্রেমী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী সংগীতে অবদান ও সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিল্পী ও সদস্যদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া শিল্পীদের মধ্যে ছিলেন গজল একাডেমির প্রতিষ্ঠাতা, টিউন এবি নাশিদ ব্যান্ডের…
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। ফলে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর পর্যন্ত হাওড়া নদীর পানি বিপৎসীমার ১৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সঙ্গে কমেছে কালন্দি খালের পানিও। পানি দ্রুত কমতে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে আখাউড়ায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে ধানের চারা রোপণ করা হয়। সম্প্রতি উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০…
মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধিতারিখ: ২৫ আগস্ট, ২০২৬ (১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আনন্দবাজার কারখানাঘাট সংলগ্ন তিতাস নদীর তীরবর্তী এলাকায় চলছে দেশীয় মৎস্যসম্পদ ধ্বংসের এক উদ্বেজনক মহোৎসব। রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফোটার ঠিক আগমুহূর্তে একশ্রেণির অসাধু চক্র ‘চায়না দুয়ারী জাল’ ও ‘রিং জাল’ ব্যবহার করে নির্বিচারে দেশীয় মা মাছ শিকারে লিপ্ত হয়েছে। সামান্য কিছু আর্থিক লাভের লোভে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া মারাত্মক হুমকির মুখে ফেলা হলেও সংশ্লিষ্ট মহলে দৃশ্যমান কোনো প্রতিকারমূলক পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশেষ এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন জাগে, কেন অপরাধমূলক এই কার্যক্রমের জন্য কেবল ভোরবেলাকেই বেছে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ায় অবস্থিত মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে চার মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কী এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ভুল ছিল কি…
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামের তাহসান নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬, সোমবার সন্ধ্যার দিকে মামার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ তাহসানের পিতার নাম মোবারক হুসাইন। তার বাড়ি আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার সময় তাহসান তার মামার বাড়ি থেকে বের হয়। এরপর নির্ধারিত সময় পার হলেও সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাহসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ সমাজের প্রতিনিধি ও আজীবন সদস্য মো. জুবায়েদ হোসেন ফয়সাল। তাকে বিজয়ী করতে ভোট ও সমর্থন চেয়ে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তার সমর্থকরা। তরুণ প্রজন্মের উদ্যম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন জুবায়েদ হোসেন ফয়সাল। বিশেষ করে জেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন উপলক্ষে দেওয়া বার্তায়…
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধারাবাহিক অভিযানে একদিনেই গ্রেপ্তার হয়েছেন ৪৭ জন। জেলার নয়টি থানায় একযোগে পরিচালিত মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে পরোয়ানামূলে ২৬ জন, নিয়মিত মামলায় ১৭ জন এবং অন্যান্য অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের দাবি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার…
মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া মানবতার সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচন-এ সদস্য পদে প্রার্থী হয়েছেন মুকিতুর রহমান। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী মুকিতুর রহমান সম্মানিত আজীবন সদস্যদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন। মুকিতুর রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য (সদস্য নং-৬৭৫৪)। মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সার্বজনীনতার আদর্শকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মুকিতুর রহমান বলেন, “রেড…