- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
Author: Voice Of Brahmanbaria
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ভালোবাসার টানে নিজের ধর্ম, পরিবার ও ঘরবাড়ি ছেড়েছিলেন সুনামগঞ্জের তরুণী প্রিয়া রানী দাস। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে নাম নেন জেসমিন আক্তার। সংসারে একে একে জন্ম নেয় তিন সন্তান। কিন্তু অভিযোগ, তিন সন্তানসহ স্ত্রীকে রেখে অন্যত্র নতুন সংসার শুরু করেছেন স্বামী মিজানুর রহমান। ফলে বর্তমানে তিন সন্তানকে নিয়ে চরম মানবিক সংকটে পড়েছেন জেসমিন। সন্তানদের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে পথে ভিক্ষা করছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোপাল দাসের মেয়ে প্রিয়া রানী দাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর পাঠালিসা গ্রামের মো. মিজানুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্কের সূত্র…
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সোহেল উপজেলার কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কালিউতা ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামের ভাতিজা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায়…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় আব্দুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকা থেকে সদর মডেল থানা ও নবীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামের শেখ বাড়ির মৃত তালেব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট)-এর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। বাসটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। ভৈশামুড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ, সরাইল থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহ ও বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গোপনাঙ্গ ও দুই পায়ে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে ওই গৃহবধূকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হয়। অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য ওই গৃহবধূকে চাপ দেওয়া হয়। টাকা এনে দিতে না পারায় স্বামীর সঙ্গে তার কলহ হয়। একপর্যায়ে স্বামী তার ওপর এসিড নিক্ষেপ করেন বলে…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আওতাধীন ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে সদর মডেল থানার ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল ভাদুঘর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০…
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ ধানু মিয়ার ছেলে মোঃ মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মোঃ শাহীন আলম। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায়…
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। রোববার (৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা আটক করে পুলিশ। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও অটোরিকশাটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর শিবপুর…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের পৃথক অভিযানে মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার ৯টি থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আজ সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যে বয়সে বই-খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে মাঠে ছুটে বেড়ানোর কথা—সেই বয়সেই বিরল রোগে আক্রান্ত হয়ে ঘরবন্দি ৯ বছরের শিশু জিদনী। জন্মের পর থেকেই তার বাম হাত অস্বাভাবিকভাবে ফুলে বড় হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা। মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা-মা। জিদনী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ভ্যানচালক দানু মিয়ার দ্বিতীয় কন্যা। জীবিকার তাগিদে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা চকলেট ফ্যাক্টরি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই…