Author: Voice Of Brahmanbaria

এলএনজি সরবরাহে বিঘ্ন, বন্ধ ৫ সিএনজি স্টেশন ও ১৭ শিল্পকারখানা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এলএনজি সংকট ও প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি অনেক এলাকায় পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। গ্যাস সংকটের কারণে জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন ও ১৭টি গ্যাসনির্ভর শিল্পকারখানা বন্ধ রয়েছে। বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ না থাকায় অনেক এলাকায় মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসের মাধ্যমে রান্না করতে হচ্ছে। হঠাৎ সৃষ্ট এ সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি, বসতভিটা ও জলাশয় ভরাট করে ১ হাজার ২০০ একর ভূমিতে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুরে তিতাস পূর্বাঞ্চল বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলাধীন তিতাস ও লইসকানদী সংলগ্ন দত্তখোলা হাওরসহ একাধিক বিল, জলাশয়, কৃষিজমি, বসতবাড়ি ও নিম্নভূমি নিয়ে প্রস্তাবিত উপশহর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হলে স্থানীয় কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ সময় প্রস্তাবিত প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে স্থানীয়রা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে গেছে। এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়াসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) বিতরণ এলাকার ছয় জেলায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে। বুধবার (১২ আগস্ট) বিজিডিসিএলের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত পর্যায়ে হ্রাস পেয়েছে। এর প্রভাবে বিজিডিসিএলের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। বিজিডিসিএল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সমস্যা সাময়িকভাবে অব্যাহত থাকতে পারে।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী জেলার ৯টি থানায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানামূলে ১০ জন, নিয়মিত মামলায় পাঁচজন এবং অন্যান্য অপরাধে সাতজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আইডিয়াল হাই একাডেমি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল তিনজন শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগের তিন পরীক্ষার্থীর কেউই এসএসসিতে উত্তীর্ণ হতে পারেনি। তবে বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফল করেছে বিদ্যালয়টি। এ বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাতজন শিক্ষার্থীর মধ্যে ছয়জন পাস করেছে। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে পাঁচজন। তিন বিভাগ মিলিয়ে আইডিয়াল হাই একাডেমির মোট পাসের হার দাঁড়িয়েছে ৪৪ শতাংশ। ব্যবসায়…

Read More

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগেও ফলাফল হয়েছে হতাশাজনক। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ২৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৯ জন। সব বিভাগ মিলিয়ে বিদ্যালয়টির মোট পাসের হার ৩০ শতাংশ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মানবিক বিভাগ থেকে দুজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। অন্যদিকে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫ জন। এর মধ্যে মাত্র ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তিন বিভাগ মিলিয়ে…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুড়িঘর উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী পাস করেছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৭৬ দশমিক ৪৭ শতাংশ। এবার বিদ্যালয়টির বিজ্ঞান বিভাগের ৫ জন শিক্ষার্থী ধনাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই অর্থাৎ ৫ জনই কৃতকার্য হয়েছে। ফলাফলে বিদ্যালয়টির একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও ভয়াবহ কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত রেললাইনের পাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেনে পাথর নিক্ষেপের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ঘোষণা দেওয়া হয়, আশুগঞ্জ থেকে আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত রেললাইনের পাশে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক প্রচারণার জন্য বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হবে। জেলা বিএনপি নেতা মো. আলী আজমের তত্ত্বাবধানে ও অর্থায়নে এসব বিলবোর্ড স্থাপনের…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় প্রাকৃতিক বিল, কৃষিজমি ও বসতভিটা ভরাট করে তিতাস নদীর পূর্বাঞ্চলে উপশহর স্থাপনের উদ্যোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিতাস নদীর পূর্বাঞ্চলের বসতভিটা, কৃষিজমি ও জলাশয় রক্ষা কমিটি, ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তিতাস নদীর পূর্বাঞ্চলে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, প্রাকৃতিক বিল, জলাশয় ও মানুষের বসতভিটা। এসব জমি ও জলাশয় ভরাট করে উপশহর স্থাপন করা হলে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। পাশাপাশি কৃষিজমি কমে যাওয়ায় স্থানীয় কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকাতেও নেতিবাচক প্রভাব পড়বে। তারা আরও বলেন, উন্নয়ন প্রয়োজন হলেও…

Read More

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট কমাতে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার মালিকানাধীন জায়গা ব্যবহার করে প্রস্তাবিত এ সড়কটি বাস্তবায়িত হলে শহরের এই অংশে যোগাযোগব্যবস্থা আরও সহজ হওয়ার পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, সদর মডেল থানার পূর্ব সীমানা ঘেঁষে খালপাড় থেকে মসজিদ রোড পর্যন্ত পৌরসভার মালিকানাধীন জায়গা রয়েছে। মসজিদ রোড থেকে একটি বড় ড্রেন এসে টাউন খালের সঙ্গে যুক্ত হয়েছে। জনস্বার্থ বিবেচনায় ওই জায়গা ব্যবহার করে একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা করেছে পৌরসভা। পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রস্তাবিত রাস্তাটির পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জায়গা পরিমাপের…

Read More