- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
Author: Voice Of Brahmanbaria
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তাঁর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরবর্তীতে দুবাই যাওয়ার পর আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের এই সম্পর্কের পর বর্তমানে আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন লায়লা। ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মনজুরুল হক (দা.বা.) ০৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়নের ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর নির্বাচিত সুপারভাইজার হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। নাটাই দক্ষিণ ইউনিয়নের আলেম সমাজের অভিভাবক হিসেবে মুফতি মনজুরুল হকের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর মতো একজন দায়িত্বশীল আলেম ও সমাজসেবকের ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট মহলও সন্তোষ প্রকাশ করেছে। সচেতন মহল মনে করছেন, মুফতি মনজুরুল হকের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে সম্পন্ন হবে।…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ১২ কেজি গাঁজা বহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ সদর থানার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির…
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের সচেতন করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রথম প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিস,…
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯০ দশমিক ৭৪ শতাংশ। অন্যদিকে সর্বোচ্চ ১৩টি জিপিএ-৫ পেয়েছে আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আখাউড়ার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৪২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১৮ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৫০৮ জন। উপজেলায় মোট পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ। যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। পাসের হারে এগিয়ে ভাটামাথা আখাউড়ার…
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার খুলে ভেতরের মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে ট্রান্সফরমারের খোলস ঘটনাস্থলে ফেলে রেখে যায় তারা। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। পরে সেটির ভেতরের বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে বাকি অংশ ঘটনাস্থলে ফেলে যায়। এতে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার সকালে ফজরের নামাজের সময় মুসল্লিদের ওজুসহ বিভিন্ন কাজে দুর্ভোগ পোহাতে হয়। একই রাতে নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সাঈদ মোহাম্মদ গাউসুল আজম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন। আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য,…
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ভালোবাসার টানে নিজের ধর্ম, পরিবার ও ঘরবাড়ি ছেড়েছিলেন সুনামগঞ্জের তরুণী প্রিয়া রানী দাস। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে নাম নেন জেসমিন আক্তার। সংসারে একে একে জন্ম নেয় তিন সন্তান। কিন্তু অভিযোগ, তিন সন্তানসহ স্ত্রীকে রেখে অন্যত্র নতুন সংসার শুরু করেছেন স্বামী মিজানুর রহমান। ফলে বর্তমানে তিন সন্তানকে নিয়ে চরম মানবিক সংকটে পড়েছেন জেসমিন। সন্তানদের মুখে খাবার তুলে দিতে বাধ্য হয়ে পথে পথে ভিক্ষা করছেন তিনি। অনুসন্ধানে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোপাল দাসের মেয়ে প্রিয়া রানী দাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর পাঠালিসা গ্রামের মো. মিজানুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্কের সূত্র…
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার এসআই জামালের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সোহেল উপজেলার কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কালিউতা ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামের ভাতিজা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায়…
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ খেলাপির মামলায় আব্দুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট এলাকা থেকে সদর মডেল থানা ও নবীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল হক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামের শেখ বাড়ির মৃত তালেব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট)-এর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হক বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে ঋণ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন…