- ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বড় রদবদল, একযোগে বদলি ৫৬ কর্মচারী
- ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২, আহত শিশুসহ ২
- চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগে সাধারণ আলেম সমাজের উদ্বেগ ও প্রতিবাদ
- ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ কর্মী সবুজ গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
- বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
Author: Voice Of Brahmanbaria
মোহাম্মদ অলিউল্লাহ খানবিশেষ প্রতিনিধি ও পরিবেশকর্মীতারিখ: ৩ আগস্ট ২০২৬ / ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে বয়ে চলা তিতাস নদী আজ এক গভীর Existential Crisis বা অস্তিত্ব সংকটে ধুঁকে ধুঁকে মরছে। এককালের প্রমত্তা ও প্রাণবন্ত এই নদীটি আজ প্রতিদিনের নির্মম অবহেলা আর নির্বিচারে ফেলা প্লাস্টিক বর্জ্যের কারণে মৃত্যুর মুখে পতিত হয়েছে। জেলা সদরের মেড্ডা কালভৈরব মন্দিরের পাশে তিতাস নদীর তীর আজ খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে। প্রতিদিন সেখানে শত শত টন প্লাস্টিক বর্জ্য, পলিথিন ব্যাগ এবং অপচনশীল প্লাস্টিক সামগ্রীর বিশাল Dump বা স্তূপ করে রাখা হচ্ছে। বাতাস ও বৃষ্টির টানে এসব বর্জ্য সরাসরি গড়িয়ে পড়ছে নদীর স্বচ্ছ জলে। পলিথিন আর…
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাঞ্ছারামপুর থানার পুলিশ কনস্টেবল মো. ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলী (রা.)-এর বার্ষিক ওরশ চলছিল। ওরশ উপলক্ষে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে বিদ্যুতের বিল পরিশোধকে কেন্দ্র করে মনির ও রাজন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়,…
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্সের শিক্ষার্থী নাফিজা আক্তার খালেদা (২২) নিহত হয়েছেন। শনিবার দুপুরে কলেজ ও কোচিং শেষে দক্ষিণ পৈরতলার নিজ বাড়িতে ফেরার পথে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের একটি দেয়ালে সজোরে আঘাত পান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাফিজার আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে তার শিক্ষক, সহপাঠী ও স্বজনরা হাসপাতালে ছুটে যান। প্রিয় সহপাঠীকে হারিয়ে তারা শোকাহত হয়ে পড়েন। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নাফিজার মরদেহ…
ব্রাহ্মণবাড়িয়ার কুমারশীল মোড় এলাকায় অবস্থিত সেন্ট্রাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করা এক ব্যক্তির চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত ডা. আব্দুল মোমেন নামের ওই ব্যক্তির প্রেসক্রিপশন ঘিরে নানা অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীরা জানান, সংশ্লিষ্ট প্রেসক্রিপশনে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) নিবন্ধন নম্বর উল্লেখ নেই, যা একজন স্বীকৃত চিকিৎসকের ক্ষেত্রে বাধ্যতামূলক। এছাড়া প্রেসক্রিপশনে একাধিক বানান ও পরিভাষাগত ভুল লক্ষ্য করা গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (NICVD)-এর নাম ভুলভাবে “National Heart Disease Institute” হিসেবে লেখা হয়েছে। একইভাবে ‘হৃদরোগ’ এর ইংরেজি পরিভাষা ‘Cardiology’ বা ‘Cardiac disease’ এর পরিবর্তে ‘Heart Disease’ ব্যবহার করা হয়েছে, যা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় সঠিক নয় বলে দাবি…
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ফরিদা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পঞ্চবটি এলাকার মৃত আব্দুল হাশিমের মেয়ে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আশুগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে…
মোহাম্মদ অলিউল্লাহ খাঁনসাংবাদিক ও মানবাধিকার কর্মীতারিখ: ২৯ জুলাই, ২০২৬ একসময়ের প্রবহমান ও দেশীয় মাছে ভরপুর তিতাস নদী আজ অস্তিত্ব সংকটে ধুঁকছে। অতীতে যে নদীর তীরে বসা মাত্রই টপাটপ বড়শিতে ধরা দিত নানা জাতের শত রকমের দেশীয় মাছ, আজ সেই তিতাস নদীতে বড়শিতে মাছ শিকার তো দূরের কথা, সারাদিন জাল ফেলে পেশাদার জেলেরা পর্যন্ত খালি হাতে ফিরছেন। মাছ না পেয়ে চরম মানবেতর ও দিশেহারা জীবনযাপন করছেন নদীনির্ভর জেলে পরিবারগুলো। বিভিন্ন সংগঠন ও সচেতন মহল দেশীয় মাছের বংশবৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিলেও বাস্তবে তার সুফল ব্যাহত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম দেশীয় মাছ রক্ষায় কারেন্ট জাল ও রিং জালের ব্যবহার…
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণপাড়া এলাকায় আনুমানিক ৫৫–৬০ বছর বয়সী এক নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (বিকাল ৫টা) থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নিখোঁজ নারী স্থানীয়ভাবে নাসিরের বাড়ির বাসিন্দা। পরিবার জানায়, বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজের সময় তাঁর পরনের পোশাক বা বিশেষ কোনো পরিচয়চিহ্ন সম্পর্কে বিস্তারিত জানা গেলে অনুসন্ধানে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা। কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ ওই নারীর সন্ধান পেয়ে থাকেন বা…
কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসান গ্রেফতার; বিপুল ইয়াবা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রবিউল হাসানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকা থেকে দুইজন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে মোট ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রবিউল হাসান এর বিরুদ্ধে পূর্বে ৯টি মাদক মামলা এবং অপর আসামি রানা এর বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের পরিচয়:১. মোঃ রবিউল হাসান (রবিউল)পিতা:…
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকালের দিকে আখাউড়া উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। অভিযানকালে সড়ক বাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজিং এবং পুরাতন খাবার মজুত রাখার অপরাধে ৩০ হাজার টাকা, গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং গ্রিন চিলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার টেকানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়েছে। এ সময় কামরুল নামে এক জেলেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের নতুন রিং জাল জব্দ করা হয়, যা অবৈধভাবে মাছ শিকারের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এন কায়সার আহমেদ আটককৃত কামরুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। প্রশাসন সূত্রে জানানো হয়, জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।